খেলাধুলা

প্লে-অফে হায়দরাবাদ, স্বপ্ন ভঙ্গ কলকাতার

  • 5:53 am - November 04, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ উইকেটের দুর্দান্ত জয়ে তৃতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করলো হায়দরাবাদ। আর এর মধ্য দিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন ভঙ্গ হলো কলকাতা নাইট রাইডার্সের। সমান সংখ্যক পয়েন্ট হলেও কলকাতা থেকে ভালো নেট রানরেট থাকায় চতুর্থ দল হিসেবে মরুর বুকে আইপিএলের প্লে-অফের শেষ দল হিসেবে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে শারজাহতে আগে ব্যাটিংয়ে নামা মুম্বাই মন্থর উইকেটে সুবিধা করতে পারেনি। সন্দীপ শর্মা, জেসন হোল্ডার ও শাহবাজ নাদিমের কাছে উইকেট হারাতে থাকে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের ৮ উইকেটে ১৪৯ রানে থামায় হায়দরাবাদ। এরপর ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার ফিফটিতে ১০ উইকেট ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিল হায়দরাবাদ।

মুম্বাইয়ের নড়বড়ে ব্যাটিং লাইনে শক্ত হাল ধরতে পারেননি কেউ। কিয়েরন পোলার্ড সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া সূর্যকুমার যাদব (৩৬), ইশান কিষান (৩৩) ও কুইন্টন ডি কক (২৫) দুই অঙ্কের ঘরে রান করেন। হায়দরাবাদের সন্দীপ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান হোল্ডার ও শাহবাজ।

১৫০ রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নিল হায়দরাবাদ। ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার। ৫৮ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন তিনি। আর ৫৮ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। ৪৫ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন ঋদ্ধি। শাহবাজ ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট দখল করায় ম্যাচসেরা নির্বাচিত হন।

আগামী ৬ নভেম্বর আবুধাবিতে এলিমিনেটরে হায়দরাবাদ খেলবে পয়েন্ট টেবিলের চতুর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তার আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। এই ম্যাচের বিজয়ী সরাসরি খেলবে ফাইনাল, পরাজিত দল খেলবে এলিমিনেটরে জেতা দলের সঙ্গে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au