বিনোদন

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী

  • 12:00 pm - November 03, 2020

নতুন সময় ডেস্ক : ঢালিউডের প্রিয়দর্শিনী তিনি। ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়দর্শিনী মৌসুমী। আজ তার জন্মদিন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা।

সব সময়ই মৌসুমী তার জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপন করেন। তবে মাঝে মাঝে ভক্ত ও কাছের মানুষদের সঙ্গে কাটে বিশেষ দিনটি।

জন্মদিনে অসংখ্য ভক্তের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মৌসুমী। এছাড়া শোবিজ জগতের অনেকেই এই প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।

মৌসুমী প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। আর সেই দর্শকপ্রিয়তার রেশ ধরেই এখন পর্যন্ত ২০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগষ্ট তারিখে আরেক জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন এবং ফাইনা নামের দুটি সন্তান রয়েছে।

শুধু নায়িকা হিসেবে নয়, সিনেমাতে প্লেব্যাক করেও দারুণ আলোচিত হন মৌসুমী। আইয়ুব বাচ্চুর সঙ্গে তার প্লেব্যাক করা গান ‘কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে, এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে, ভালবাসতে’ ব্যাপকভাবে জনপ্রিয় হয়।

এছাড়াও ‘ছায়াছবি’ শিরোনামের চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক, আমি তোমার হবো, চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো’ এই গানটি মৌসুমী’র লেখা। অভিনয়ের পাশাপাশি মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নিগার’ নামের সিনেমাও পরিচালনা করেছেন।

অভিনয়ের জন্য মৌসুমী তার ক্যারিয়ারে অর্জন করেছেন অনেক পুরস্কার। এর মধ্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কার এবং তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অন্যতম। এছাড়া মৌসুমী ইউনিসেফ-এর হয়েও সম্মানিত দায়িত্ব পালন করছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au