খেলাধুলা

কোয়ালিফায়ারে দিল্লি, হেরেও প্লে-অফে বেঙ্গালুরু

  • 11:55 am - November 03, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচটি খেলে ফেলেছে। সোমবার রাতে কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে বেঙ্গালুরু হারলেও তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে।

এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায় দিল্লি।

১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে দিল্লি। অর্থাৎ ফাইনালের পথে সে ম্যাচে হারলেও আরেকটি সুযোগ থাকবে তাদের। ৫ নভেম্বর দিল্লির বিপক্ষে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই।

বেঙ্গালুরুর ১৫২ রানের জবাবে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। মূলত দিল্লির জয়ের ভিতটা গড়ে দেন শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৮৮ রানের জুটি গড়েন। ১০৭ রানের মাথায় ধাওয়ান ৪১ বলে ৬ চারে ৫৪ রান করে আউট হন।

অন্যদিকে আজিঙ্কা রাহানে জয় থেকে ১৭ রান দূরে থাকতে আউট হন ওয়াশিংটন সুন্দরের বলে। ৪৬ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন রাহানে। জয়ের বাকি কাজটুকু সারেন রিশাব পন্ত (৮) ও মার্কাস স্টয়েনিস (১০)। বল হাতে দুটি উইকেট নেন বেঙ্গালুরুর শাহবাজ আহমেদ।

প্রথমে ব্যাট করতে নেমে দেবদূত পাল্লিকাল ৪১ বলে ৫ চারে ৫০ রান করেন। এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৩৫টি রান। বিরাট কোহলি করেন ২৯। তাতে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু।

দিল্লির পক্ষে আরনিক নরকিয়া ৩টি ও কাগিজো রাবাদা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দিল্লির নরকিয়া।

তবে দিল্লি যদি ১৭.৩ ওভারের আগেই ম্যাচ জিতে যেত, তবে কোহলিদের প্লে-অফে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। কেননা, তখন তারা রান রেটের নিরিখে কলকাতার পেছনে চার নম্বরে চলে যেত। শেষমেশ তা না হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন কোহলিরা।

হারলেও ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করা বেঙ্গালুরু ৬ নভেম্বর এলিমিনেটর ম্যাচ খেলবে। তবে প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

আজ মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। প্লে-অফ খেলতে হলে জিততেই হবে তাদের। হারলে বিদায় নিশ্চিত। সে ক্ষেত্রে কলকাতা পাবে প্লে-অফের টিকিট। আর হায়দরাবাদ জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট হবে তাদের। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় হায়দরাবাদ খেলবে প্লে-অফ। অর্থাৎ এলিমিনেটরে বেঙ্গালুরুর প্রতিপক্ষ হবে দলটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au