খেলাধুলা

মাকে নিয়ে সাকিব আসছেন বৃহস্পতিবার,দিতে হবে ফিটনেস টেস্ট

  • 8:37 am - November 03, 2020
মাকে নিয়ে সাকিব আসছেন বৃহস্পতিবার,দিতে হবে ফিটনেস টেস্ট

স্পোর্টস : ভারতীয় জুয়াড়ী আগারওয়ালের দেয়া স্পট ফিক্সিংয়ের প্রস্তাব সংশ্লিষ্টদের না জানিয়ে নিজের বিপদ ডেকে এনেছিলেন সাকিব। আইসিসি’র এন্টি করাপশন ইউনিটের দেয়া এক বছরের বহিষ্কারাদেশ আরোপিত হয়েছিল বিশ্বসেরা এই অল রাউন্ডারের উপর।

সেই নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এক বছর কোন ধরনের ক্রিকেট। মিস করেছেন এই সময়ে বাংলাদেশের হয়ে ৪ টেস্ট,৩ ওয়ানডে ৭ টি-২০। সব ধরনের ক্রিকেটে বছরের নিষেধাজ্ঞাদেশ থেকে মুক্ত হয়েছেন সাকিব গত ২৯ অক্টোবর।সেই থেকে মুক্ত সাকিব দিন গুনছেন দেশে ফেরার।

আগামী ৯ নভেম্বর তার প্রথম কন্যা অ্যালাইনার ৫ম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী আগে-ভাগে পালন করে বৃহস্পতিবার সাকিব আসছেন ঢাকায়। সঙ্গে আনছেন মা-কে। সাকিবের এক ঘনিষ্ঠজন দিয়েছেন এ তথ্য।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসে বিকেএসপিতে পুরো এক মাস করেছেন অনুশীলন। বিকেএসপির এই ক্যাডেট সেখানেই পেয়েছেন আবাসন সুবিধা, সেখানেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রিয় দুই ক্রিকেট গুরু এবং বিকেএসপির তিন কোচের তত্ত্বাবধানে করেছেন ফিটনেস এবং স্কিল অনুশীলন।

আসন্ন বঙ্গবন্ধু টি-২০ দিয়ে শুরু হবে তার ক্রিকেটে প্রত্যাবর্তন। এসেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামবেন অনুশীলনে। তবে অন্যদের মতো সাকিবকেও বিপ টেস্টে উত্তীর্ন হতে হবে, পেতে হবে ১১ পয়েন্ট। তারপরই প্লেয়ার্স ড্রাফটে উঠবে নাম। পাবেন খেলার অনুমতি। এমনটাই একটি ইংরেজি দৈনিকের অনলাইনে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন-সাকিবকে বাধ্যতামূলক বিপ টেস্টে পাস করতে হবে। সে যেভাবে নিকট অতীতে কঠোর পরিশ্রম করেছে,তাতে তার জন্য কোন সমস্যা হবে না।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au