সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ঢাকা: বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নতুন নয়। যুগ যুগ ধরে এই ইন্ডাস্ট্রিকে নখের ডগায় রেখেছে অন্ধকার জগতের মাফিয়ারা। দাউদ ইব্রাহিম থেকে শুরু করে আবু সালেম কিংবা ছোটা রাজনেরা এই সিনে জগতে নিজেদের আধিপত্যের জাল বিছিয়ে রেখেছে বহু কাল ধরে। আর একবার তাদের টার্গেটে যে পড়েছেন, তার অবস্থা বেগতিক করে ছেড়েছে তারা।
বলিউড বাদশা শাহরুখ খানের ওপরও পড়েছিল আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার নজর। একাধিক মাফিয়া শাহরুখকে হুমকি দিয়েছে। ভয়াবহ সেই অভিজ্ঞতা শাহরুখ নিজে কখনো কোথাও শেয়ার করেননি।
তবে তার এবারের জন্মদিন উপলক্ষে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সাংবাদিক অনুপমা চোপড়ার লেখা বই ‘দ্য কিং অব বলিউড’-এ উল্লেখ করা হয়েছে শাহরুখ ও মাফিয়াদের ভয়াবহ সেই গল্প।
বইতে লেখা হয়েছে, শাহরুখ খান তখন যশরাজ ফিল্মসের ব্যানারে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার শুটিং করছিলেন। আচমকা তার কাছে ফোন আসে আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের। অবশ্য এর আগে একবার মহেশ ভাটের মাধ্যমে শাহরুখকে হুঁশিয়ারি দেয় মাফিয়া আবু সালেম।
শাহরুখকে ফোন দিয়ে উপর্যুপরি গালিগালাজ করে আবু সালেম। মুসলিম নির্মাতার সিনেমা ফিরিয়ে দিয়ে কেন হিন্দু নির্মাতার সিনেমায় কাজ করেন, এমন প্রশ্ন তোলে ওই মাফিয়া। কিন্তু শাহরুখ মোটেও মাথা গরম করেননি। নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে খুব বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন কিং খান। বিনয়ের সঙ্গে আবু সালেমকে বুঝিয়ে দেন। শাহরুখ তাকে বলেছিলেন, ‘আপনি কী করবেন, কী করবেন না, সেটা যেমন আমি ঠিক করে দেই না। তেমনি আমি কোন সিনেমা করব, এটাও আপনি ঠিক করতে আসবেন না।’
শুধু আবু সালেমই নয়, শাহরুখকে টার্গেট করেছিল গ্যাংস্টার ছোটা রাজনও। কিন্তু তাকেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে সামলে নেন শাহরুখ। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শাহরুখের উপস্থিত জ্ঞান আরও বেশি চমৎকার। যার ফলে তার সঙ্গে কথায় খুব একটা পেরে ওঠে না কেউ।
তবে মাফিয়াদের কাছ থেকে শাহরুখ রেহাই পেয়েছেন তার ধর্মের জন্যই। মুসলিম হয়ে তিনি বলিউডে যেই জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছেন, তা দেখে খুশি হতেন আবু সালেমেরা। এমনকি আবু সালেমের মা ও স্ত্রীও শাহরুখ খানের দারুণ ভক্ত ছিল। এজন্য শাহরুখ খানকে ছেড়ে দেয় আবু সালেম।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au