রাজনীতি

বিদ্যু‌তের দাম সাময়িক সময়ের জন্য বাড়া‌নো হ‌চ্ছে : কাদের

  • 5:00 pm - February 28, 2020

ভর্তুকি কমাতে সাময়িক সময়ের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি আশা করি ঢাকাবাসী জনগণ এটা মেনে নিবেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম দেলোয়ার দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে ওবায়দুল কা‌দের ব‌লেন, “আমি বলতে চাই আজকে বিদ্যুৎ, পানির জন্য আপনাদের সেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে না। পানি আর বিদ্যুতের সরবরাহ যা‌তে অব্যাহত থাকে এই মুজিববর্ষে

বর্তমানে ৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে জা‌নি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে ইনশাআল্লাহ।”

ওবায়দুল কাদের বলেন, উৎপাদন খরচ মিলিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আরো আধু‌নিক ও আপনাদের কাছে সহজলভ্য করার জন্য বিদ্যুতের দাম কিছুটা বাড়া‌নো হ‌চ্ছে। আপনাদের কা‌ছে শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটু কষ্ট হবে। তারপরও বিদ্যুতের উপর সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুত উৎপাদন করার জন্য সাময়িকভাবে দাম বাড়া‌নো হ‌চ্ছে। আমি আশা করি ঢাকাবাসী জনগণ এটা মেনে নিবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গ্যাস সরবরাহ ঘাটতি হবে না। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ২৪ ঘন্টা চলবে।

অতীতে সময়ে-অসময়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে মন্তব্য ক‌রে কা‌দের ব‌লেন, বিএনপি সরকারের আমলে আপনারা ‌দে‌খে‌ছেন ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না। কাজেই আজকে এই বিদ্যুৎ সহজলভ্য করার জন্য সাময়িকভাবে আপনারা কষ্ট কর‌বেন।

অপর এক প্রশ্নে কাদের বলেন, আজকে ভারতে দিল্লি শহরে তাদের একটা অভ্যন্তরীণ সংকট চলছে। পাশের ঘরে আগুন লাগলে সেটার আঁচ লা‌গে। আমরা অবশ্যই জানি প্রতিবেশী ভারত আমাদের বিশ্বস্থ বন্ধু। ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমরা ভারতকে বলব, আজকে দিল্লিতে ‌যে সহিংসতা চল‌ছে তারা তাদের নিজেদের সমস্যা নিজেরা অতি দ্রুত সমাধান করে নিবেন।

দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদার, শহীদ সে‌লিম দে‌লোয়ার স্মৃতি পরিষদের সভাপতি ড. আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au