বিনোদন

করোনায় আক্রান্ত টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য

  • 7:33 am - October 29, 2020

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। করোনা সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারেও। আক্রান্ত হয়েছেন শাশুড়িসহ তার একাধিক পরিজন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শারদীয় দুর্গাপূজার শুরুতেই তিনি করোনা আক্রান্ত হন। প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপূজা করেন অপরাজিতা।

তবে এবার লক্ষ্মীপূজার ঠিক আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাকে দূরে থাকতে হবে। অপরাজিতা আঢ্য গণমাধ্যমকে বলেছেন, আমি এখন ঠিক আছি। কিছুদিন আগে আমার হিমোগ্লোবিন হঠাত কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই শ্যুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শ্যুটে ফেরেন তিনি। এই মুহূর্তে অপরাজিতা স্টার জলসার দুটি রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যীশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত।

প্রথম শো-এ তার সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। দ্বিতীয়টিতে রজতাভ দত্ত, অঙ্কুশ হাজরার সঙ্গে তিনিও বিচারকের আসনে। বিশ্বজুড়ে যখন থাবা বসাচ্ছে কভিড, সেই সময় অভিনেতা, অভিনেত্রীরাও সেই তালিকা থেকে বাদ পড়ছেন না। কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিকের পর রাজ চক্রবর্তীরও কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও প্রত্যেকে সুস্থ হয়ে বর্তমানে নতুন করে কাজ শুরু করেছেন।

বড় পর্দার অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়দের করোনায় আক্রান্ত হওয়া খবর মেলে। বর্তামনে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শ্যুটিং ফ্লোরে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au