সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের বেগম দূল্যা গ্রামের দক্ষিণ পাড়ায় বাবার সাথে অভিমান করে বিষপানে তানিয়া নামের (১২) বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ১০ ঘটিকার সময়। পারিবারিক সূত্র মতে জানা যায়, তিন বোনের মধ্যে তানিয়া ছিল মেজো, বড় বোনকে সেলাই মেশিন কিনে দেয় তার বাবা সেই জন্য তানিয়া বায়না ধরে তাকে এখন একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য।
তার বাবা কহিনুর মিয়া সাংবাদিককে বলেন, আমি একজন কৃষক মানুষ এই মূহুর্তে ল্যাপটপ কিনে দেওয়ার মত আমার সামর্থ্য ছিল না বলেছিলাম পরে কিনে দিব। তাই তানিয়া অভিমান করে কখন যে কৃষি কাজের ব্যবহৃত ক্ষেতের অল্প পরিমান বিষ খেয়ে ঘুমিয়ে পড়েছিল তা আমরা জানতাম না। পড়ে বিছানার পাশে পড়ে থাকা বোতল দেখে বুঝতে পারি ও বিষ খেয়েছে। গতকাল রাতেই তখনই কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তানিয়া কে ভার্তি রাখা হয়। আজ সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বলেন, বিষয়টি আজ সকালেই আমি জানতে পেরেছি। যেহেতু মেয়েটির বয়স অল্প পারিবারিক ক্ষেত্রে ও আইনের দিক থেকে কোন জটিলতা নেই। অবুঝ মেয়ে বয়সও কম কুমুদিনী হাসপাতালে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাই আজ বিকালে বাদ আসর জানাযা শেষে সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au