জাতীয়

করোনায় ‘কাহিল’ দেশ, সাধারণ ছুটি আরও বাড়াচ্ছে সরকার

  • 5:41 pm - May 12, 2020
করোনায় ‘কাহিল’ দেশ, সাধারণ ছুটি আরও বাড়াচ্ছে সরকার

ঢাকা: সারা দেশে চলমান মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে ঈদ পর্যন্ত সাধারণ ছুটি বাড়াতে পারে সরকার। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে টানা ষষ্ঠ দফায় ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ যদি ২৪ কিংবা ২৫ মে হয় তবে ১৬ মে’র পর মাত্র ৪-৫টি কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে ঈদ পর্যন্ত ছুটি বাড়নো হতে পারে।

মঙ্গলবার (১২ মে) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো ঈদ পরবর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমান সিমটম (লক্ষণ/উপসর্গ) বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো আমার মনে হয় ছুটি বাড়বে।’

সপ্তম দফায় সাধারণ ছুটি বাড়বে কি বাড়বে না- এ ব্যাপারে আগামীকাল কিংবা পরশুর (১৩-১৪ মে) মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাৎসরিক সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে ঈদের ছুটি।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মাত্র ৪-৫টি কর্মদিবসের জন্য অফিস খোলা না হওয়ারই সম্ভাবনা বেশি। সঙ্গে ঈদের ছুটি তো আছেই। সব মিলিয়ে ২৭-২৮ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে।

গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর শুরুতেই দেশের স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মোট ৬ দফায় ছুটি বাড়ে ১৬ মে পর্যন্ত।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর সংবাদ আসে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৫০ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au