খেলাধুলা

তিন লাখ টাকায় বিক্রি হলো মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট

  • 5:37 pm - May 12, 2020
তিন লাখ টাকায় বিক্রি হলো মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য নিজেদের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তারই প্রেক্ষিতে ১৫ জনের বেশি বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট নিলামে বিক্রি হলো ৩ লাখ টাকায়। ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৯৯ হাজার ৯শ ৯৯ টাকা।

২০১৬ সালে সিডনিতে স্থানীয় দোকানে একটি ক্রিকেট ব্যাটে সই করেছিলেন বাংলাদেশ দলের ১৫ক্রিকেটার। গতকাল ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃক নিলাম করে বিক্রি হয় ব্যাটটি। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসে অসহায়দের সহায়তায় ব্যয় করা হবে।

এছাড়া নিলামে উঠেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন-নাঈম শেখের ব্যাট, দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সই করা ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সই করা একটি ব্যাট। মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৪০ হাজার টাকা।

ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলেছেন নাঈম শেখ। তার ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ২৮ হাজার টাকা। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সই করা ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। এখন পর্যন্ত ঐ ব্যাটের দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের প্রধান ভূমিকা রাখা মোসাদ্দেকের ব্যাটের দাম এ পর্যন্ত উঠেছে ৩ লাখ ১ হাজার ২ টাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ ফাইনালে ২৭ বলে ৫২ রান করে বাংলাদেশের প্রথমবারের মত কোন টুর্নামেন্টের শিরোপার স্বাদ নেন মোসাদ্দেক। যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবরের জার্সি ও গাøভসের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। যার দাম উঠেছে ১ লাখ ৩০ হাজার টাকা। নিলাম শেষ হবে আগামী ১৪ মে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au