সাক্ষাৎকার

পদ্মাসেতুর নাম ‘শেরে বাংলা’র নামে নামকরন করুন : মোস্তফা

  • 7:26 am - October 26, 2020
পদ্মাসেতুর নাম 'শেরে বাংলা'র নামে নামকরন করুন : মোস্তফা

ঢাকা: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু শেরে বাংলা এ কে ফজলুল হকের নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজিত মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।

সোমবার (২৬ অক্টোবর) শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নেতার মাজার চত্ত্বরে পদ্মাসেতুর নাম শেরে বাংলার নামে নামকরণের দাবীতে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এ দাবী জানান।
সংহতি প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাঙালি মুসলমানদের জন্য প্রথম যদি কেউ কিছু করে থাকেন তবে সেটা ফজলুল হক সাহেব করেছেন। ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে তিনি কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করেছিলেন। বাংলা ভাগের বিপে যেসব নেতারা সোচ্চার ছিলেন তার মধ্যে শেরে বাংলা ও সোহরাওয়ার্দী ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সেই বাংলা বিভক্ত হয়েছিল।
তিনি বলেন, পদ্মা সেতু বহু আগে থেকেই শেরে বাংলা ফজলুল হকের নামে নাম করনের দাবী রয়েছে। তাই পদ্মা সেতুর নামকরণ ফজলুল হকের নামে করার যে দাবিতে সরকারের মেনে নেয়া উচিত।
ন্যাপ মহাসচিব বলেন, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক আমাদের মাঝে বেঁচে নেই; কিন্তু বাঙালি সমাজ যত দিন বেঁচে থাকবে, ততদিন তাদের হৃদয়ে ফজলুল হক চিরজীবী। একমাত্র ফজলুল হকই বাংলাদেশ ও বাঙালি জাতিকে বাঁচাতে পারে। সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাচ্চা মুসলমান। খাঁটি বাঙালিত্ব ও সাচ্চা মুসলমানিত্বের এমন সমন্বয় খুবই কমই দেখা গেছে।
তিনি আরো বলেন, শেরে বাংলা সাহিত্য, কূটনীতি বা রাজনীতিতে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। বড় বড় পদে উচ্চাসীন হয়েও ভুলে যাননি তার মূল। জনগনের সুখ দুঃখের সাথী হয়ে থেকেছেন সর্বদা। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্থান আমলে সমানতালে করেছেন রাজনীতি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় অর্থায়ণ করেছেন, প্রকাশ করেছেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের অকুণ্ঠ এবং সংগ্রামী জীবন যেকোন মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব আর কে রিপন, জাতীয় মানবাধিকার সমিতির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাজু, দপ্তর উপকমিটির সদস্য মারুফ সরকার, শহিদুল ইসলাম, চাখারবাসীর পক্ষে কৃষক মোস্তফা কামাল মন্টু, এডভোকেট সৈয়দ মনিরুজ্জামান শ্রাবন, এডভোকেট মাইনুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. আমিনুল ইসলাম শিকদার, মিলন মল্লিক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বঙ্গবন্ধুর নামে সেতু হয়েছে। এখন সময়ের দাবি পদ্মাসেতুর নামকরণ শেরে বাংলার নামে। তিনি আরো বলেন, আমরা যদি কৃতজ্ঞ জাতি হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চাই তাহলে মনের সংকীর্ণতা দূর করে যারাই রাষ্ট্রে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো পদ্মাসেতুর নামকরণে কোনরকম সংকীর্ণতায় ভুগবেন না।
তিনি আরো বলেন, শেরে বাংলার চেতনাকে ধারণ করতে পারলে জাতির এই গভীর সংকট আর থাকবে না।
মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au