নারী শুধু ফুল নয়, জায়নামাজের চেয়েও পবিত্র
ফরিদ: নারী শুধু ফুল নয়, জায়নামাজের চেয়েও পবিত্র। নারী আমার মা, বোন, কন্যা, নারীই সহধর্মিনী। নারী ছাড়া আদম আঃ পারে নাই একা থাকতে, তাই হাওয়ার সৃষ্টি। নারী ছাড়া থাকতে পারে নাই কোন নবী-রাসুল, ওলি কামেল, গাউস, কুতুব গনেও। পারে নাই আমার জন্মদাতাও নয়লে আমি ভবে আসি কেমনে। কোন কামেলও কামলিয়াতি হাসিল করতে পারে নাই সহধর্মিনীর সহযোগীতা বিহনে, তাই নারীই সাধন সঙ্গী।
কোন নারী নবী রাসুল না হলেও, নারীর মাধ্যম ছাড়া কেহই ভবে আসতে পারে নাই। প্রত্যেক নারীর মধ্যেই আমার জন্মচিহ্ন বর্তমান দেখি, তাহলে কামনা বাসনা করি কোন জনে।
যদি মুক্তির চিন্তা কর, আগে ঐ জায়গাতে ভক্তি কর।
নারী হচ্ছে পবিত্র বস্তু, প্রেমের বস্তু, আদর সোহাগের বস্তু, মায়া আর ভালবাসার বস্তু।
অধম ফরিদ ভেবে কয়,
প্রেমের জন্যে বিয়ে কর,
কামনা-বাসনার জন্যে নয়।
জায়নামাজ হিসেবে ব্যবহার করিও,
তাছাড়া কিন্তু নয়।
নারীর উপর যারা অন্যায়, অবিচার করে
তাদের সংসার সুখের নয়।
(অধম ফরিদ)