খেলাধুলা

টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন সাকিব

  • 6:24 am - October 26, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হতেই এবার নতুন আরেকটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আর সেখানে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর।

টুর্নামেন্ট খেলতে ১০ নভেম্বরের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই আসরটিই হতে যাচ্ছে সাকিবের ফেরার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য আজই স্পন্সর আহবান করবে বোর্ড। গতকাল রাতে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে নাজমুল হাসান পাপন জানান, ‘আশা করছি ১৫ নভেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। কালই বিস্তারিত দিয়ে দেব।

আমরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিয়ে দেব যে এই ৫ দলের জন্য কারা কারা স্পন্সর হতে চায়। ওই অনুযায়ী আমরা এটা ঠিক করে ফেলব।’ দল নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে এমন প্রশ্নে বোর্ড সভাপতি বলেন, ‘দুটি অপশন…। একটা হচ্ছে লটারি, আরেকটা হচ্ছে ওরা যদি বলে আমি এটা চাই বা আমি ওটা…। যদি মিলে যায় তাহলে পাঁচজনকে পাঁচটা দেব। নইলে লটারিতে চলে যাব।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au