সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
মো: তন্ময় ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি : পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে ও ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কাজল আক্তার (১৬) হত্যার ঘটনায় মো. জুয়েল খান (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ডামুড্যা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল খান উপজেলার বড় নওগাঁ গ্রামের মো. আলী আজগর খানের ছেলে।
এ ব্যাপারে র্যাব-৮ জানায়, মাদারীপুর ক্যাম্প শুরু থেকেই ঘটনার জট খুলতে মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটককৃত আসামি মো. জুয়েল খানসহ তার আরও ২-৩ জন সহযোগী ভিকটিম কাজল আক্তারকে ধর্ষণপূর্বক নির্মমভাবে হত্যা করে এবং হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়ে। এ তথ্য পাওয়ার পর র্যাব-৮ অভিযান চালিয়ে আসামি জুয়েলকে আটক করে। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রকৃত রহস্য উন্মোচন করে। আটককৃত আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
উল্লেখ্য ,কুলকুড়ি গ্রামের মুরগীর ব্যবসায়ি আলাউদ্দিন ছৈয়ালের পাঁচ মেয়ে ও এক ছেলে। কাজল আক্তার তার পঞ্চম সন্তান। বুধবার রাতে প্রতিদিনের মতো পাশের ঘরে টিভি দেখতে যাওয়ার জন্য বের হয় কাজল। পরে আর ঘরে ফেরেন নি তিনি।
রাতে ঘরে না ফেরায় পরিবারের লোকজন প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au