খেলাধুলা

জয়ের দেখা পেল চেন্নাই

  • 6:12 am - October 26, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরে যায় চেন্নাই সুপার কিংস। তবে পরাজয়ের গ্লানি ঘুচে অবশেষে জয়ের দেখা পেল ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। তবে তারপরও প্লে-অফে খেলার দুশ্চিন্তায় রয়েছে দলটি। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সাতে অবস্থান চেন্নাইয়ের। নিজেদের শেষ দুই ম্যাচে চেন্নাই জয় পেলেও কেকেআর, পাঞ্জাব, হায়দ্রাবাদ ও রাজস্থানের পরাজয় দেখতে হবে ধোনিদের।

রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলীয় ৩১ রানে ফেরেন ওপেনার অ্যারন ফিঞ্জ। এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন ডেবুট পাদিক্কল। ৪৬ রানে দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।

তৃতীয় উইকেটে তারা গড়েন ৮২ রানের জুটি। ৩৬ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করে ফেরেন ডি ভিলিয়ার্স। চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মাত্র ১ রানে আউট হন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। আর ৪৩ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন স্যাম কারান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার গায়কওয়াদের অপরাজিত ৬৫, ফাফ ডু প্লেসিসের ২৫ আর আম্বাতি রাইডুর ৩৯ রানে ভর করে নির্ধারিত ওভারের আট বল আগেই ৮ উইকেটের জয় পায় চেন্নাই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au