যশোর-৪ আসনের এমপি প্রার্থী রাজীবের পক্ষ থেকে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
যশোর: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক (বর্তমান সদস্য) ও যশোর-৪ আসনের এমপি প্রার্থী আলমগীর হাসান রাজিব হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
এ পূজা উপলক্ষে বাঘারপাড়ার় বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
আজ (২৫ অক্টোবর) আলমগীর হাসান রাজিবে পক্ষ থেকে তার নোয়া ভাই বাহারুল ইসলাম বাবু এবং ভাতিজা নাহিদ হাসান জনি ও অন্যান্যরা অত্র এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় এ সহায়তা প্রদান করেন।
আলমগীর হাসান রাজিবের এই সহায়তা পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা খুশি হয়েছেন।
প্রসঙ্গত, এস এম আলমগীর হাসান রাজীব যশোর জেলা বাঘারপাড়া উপজেলার ৫নং ধলগ্রাম ইউনিয়নের কৃতিসন্তান।
সম্প্রতি তিনি এমপি প্রার্থী হিসেবে অত্র এলাকায় আলোচনায় রয়েছে অসাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। রাজিবকে যশোর বাঘারপাড়া অভয়নগর এলাকার মানুষ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ক্লিন ইমেজের এ মানুষটিকে সংসদ-সদস্য হিসেবে দেখার অপেক্ষায় ।
নতুন সময়/টিআই