জাতীয়

“পুলিশ জনগণের বন্ধু “কৃতজ্ঞতা ও প্রশংসা এখন সবার অন্তরে”

  • 2:47 pm - May 12, 2020

মোঃ জাহাঙ্গীর আলম: “পুলিশ জনগণের বন্ধু ” এই প্রত্যাশা, কৃতজ্ঞতা ও প্রশংসা এখন সবার অন্তরে। বাংলাদেশ পুলিশও তার সক্ষমতার ভেতরে থেকে যথাযথ চেষ্টা করে যাচ্ছে জনগণের বন্ধু হয়ে প্রত্যাশা পূরণের। শুধু পুলিশ সদস্য হিসেবে নয় একজন মানুষ হিসেবেও মানবিক গুণাবলির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য আজ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে ও জনগণের প্রত্যাশা পূরণে অনন্য ভূমিকা রাখছে।

 

দেশের এই প্রেক্ষাপটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছে পুলিশ সদস্যগণ তাইতো আমাদেরও প্রত্যাশা “পুলিশ সদস্যদের শুধু পুলিশ হিসেবে না দেখে মানুষ হিসেবেও দেখুন”- আমাদের উৎসাহ দিন, আমরা জনগণের সাথে আমাদের বন্ধুত্বটা আরো শক্তিশালী করতে চাই, আমরা আপনাদের ভরসাস্থলে শক্তিশালী আশার সঞ্চার করতে চাই। আমরা পুলিশ সদস্য সকলেই চাই, আমাদের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক শুধু আপনাদের সহযোগিতা চাই। আমরা মানুষের প্রথম ভরসাস্থল হতে চাই। তাইতো আমাদের সম্মানিত আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশকে জনগণের বন্ধু হতে সৃষ্টিশীল চিন্তাশক্তি ও সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়নে জনগণের বন্ধু হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

দেশের এই ক্রান্তিলগ্নে করোনা মহামারী মোকাবেলায় নিরলস পরিশ্রম ও আন্তরিকতা নিয়ে দেশের জনগণের জন্য দেশের প্রতিটি পুলিশ সদস্য কাজ করছেন এবং যে সকল বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন ও যে সকল পুলিশ সদস্য অসুস্থ হচ্ছেন সেসব অকুতোভয় পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিয়মিত খোঁজ-খবর নিতে সম্মানিত আইজিপি মহোদয়ের উদ্যোগে গঠিত “বিশেষ টিম” ও তাঁর সৃষ্টিশীল কল্যাণ ব্যবস্থাপনা প্রতিটি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করছে ।

 

এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের সময়োপযোগী ব্যবস্থাপনা, পেশাদারিত্ব ও মানবিকতা অকুতোভয় পুলিশ সদস্যদের দেশ ও জনগণের জন্য কাজ করতে ব্যাপক উৎসাহ সৃষ্টি করতে বিশেষ প্রভাবক হিসেবে কাজ করছে। আমরা পুলিশ সদস্যগণ জনগণের বন্ধু হয়ে কাজ করছি। তাই জনগণের কাছে আমাদের প্রত্যাশা “আমাদেরকে পুলিশ হিসেবে দেখার পাশাপাশি মানুষ হিসেবেও দেখা”- যা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে ও কাজে উৎসাহ সঞ্চারিত করবে।

আমি মনে করি, পুলিশের সামগ্রিক কাজের চিত্র, সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে। সরকার প্রধান সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক জনবান্ধব পুলিশ সৃষ্টি করতে সর্বদা তৎপর। তাইতো বাংলাদেশ পুলিশ আজ জনগণের বন্ধু ও মানবিকতার উৎকর্ষতায় অনন্য। আমরা আপনাদের তথা জনগণের বন্ধু হিসেবে সবসময় পাশে আছি। আসুন সবাই সচেতন হই, নিজেকে নিরাপদ রাখি, দেশকে নিরাপদ রাখি। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে সবসময় জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাবে।

 

জনগণের বন্ধু বাংলাদেশ পুলিশকে আরো জনকল্যাণমুখী ও সমৃদ্ধ করতে সময়োপযোগী সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অটুট থাকুক, দেশ ও জনগণের কাছে এই প্রাপ্তির প্রত্যাশা ও কৃতজ্ঞতায় সমৃদ্ধশীল বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলুক। ——– জনগণের বন্ধু, বাংলাদেশ পুলিশ ———

 

লেখকঃ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পিওএম-পশ্চিম, ডিএমপি, মোঃ জাহাঙ্গীর আলমের ফেসবুক থেকে সংগৃহীত 

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au