জাতীয়

এমপি হওয়া নিয়ে যা বললেন সাকিব

  • 12:10 pm - May 11, 2020
এমপি হওয়া নিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়ি জীবন চলাকালীন জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ২০১৮ সালের নির্বাচনে নিজ জন্মস্থান নড়াইলে সাংসদ নির্বাচিত হন। কেউ কেউ সহজভাবেই নেন তার এ সিদ্ধান্ত। আবার কেউ মানতেই পারছিলেন না কেন এমন কিছু করবেন জাতীয় দলের অধিনায়ক। সেবার শুধু মাশরাফি নন, একই আলোচনা শোনা গিয়েছিল সাকিবের ব্যাপারেও। বলাবলি হচ্ছিল, মাশরাফির সঙ্গে সাকিবও হয়তো দাঁড়াবেন জাতীয় নির্বাচনে।

শেষ পর্যন্ত তা হয়নি এবং সাকিবের নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জনের সত্যতা কতখানি- সে ব্যাপারেও জানা যায়নি বিস্তারিত কিছু। প্রায় ১৭ মাস পর জার্মান সংবাদমাধ্যমের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সাকিব। তবে সেসব গুঞ্জন নিয়ে কোন কথা বলেননি সাকিব। জানিয়েছেন গোপন বিষয় গোপন থাকাই ভালো।

তবে সংসদ সদস্য হওয়া নিয়ে তার তেমন কোন বাড়তি ভাবনা নেই, এটিও জানিয়েছেন। করোনা ভাইরাস তাকে শিক্ষা দিয়েছে বেশি দূরের কথা ভাবার প্রয়োজন নেই। ফলে এমপি হওয়া না হওয়ার বিষয়টি সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘এগুলো আসলে সব সময়ের ওপর ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে কী হবে তা বলা খুব কঠিন। করোনা ভাইরাস আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে, আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। তাই এই জায়গা থেকে বলবো যে, খুব বেশি দূরের কিছুতে ফোকাস আমি করতে চাই না। যদি সুযোগ আসে (এমপি হওয়ার) তাহলে আমি স্বাগত জানাব। আর যদি না আসে তাহলেও আমি আফসোস করব না।’

২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে জনশ্রুতি চালু ছিল যে, সাকিব আল হাসান নিজেই সংসদ সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি মাশরাফির সঙ্গে তিনিও মনোনয়নপত্র তুলতে চেয়েছিলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান সাকিব।

এ বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যটা রহস্যই রাখার কথা বলেছেন সাকিব। জানিয়েছেন এটা খুবই গোপনীয়তার বিষয়, যা কখনও জনসম্মুখে না আসাই ভালো। ফলে তৈরি হওয়া কৌতূহলকেও স্বাগত জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘কিছু জিনিস আসলে গোপনীয়তার মধ্যে রাখাই ভালো। অল্প কিছু বিষয় থাকে যা কখনও প্রকাশ পাওয়া ঠিক নয়, এটাও তেমন একটা বিষয়। আমি ভবিষ্যতে রাজনীতিতে আসলেও এটা গোপন থাকবে, না আসলেও গোপন থাকবে। এটা এমনই একটা সিক্রেট, যেটা আমি চাই না কেউ কখনও জানুক।’

সাকিব আরও যোগ করেন, ‘এ জিনিসটা কৌতূহল জাগার মতোই একটা বিষয়। অনেক দিন ধরে এটা নিয়ে কৌতূহল।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au