বিনোদন

দুই বছর পর আবারও ফারিয়ার নতুন গান

  • 7:29 am - October 15, 2020

নতুন সময় বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই পরিচয়ের বাইরেও তার অন্য একটি পরিচয় রয়েছে। তিনি গান গাইতে ভালোবাসেন। ২০১৮ সালের এপ্রিলে প্রথমবার নায়িকা থেকে গায়িকা হিসেবে নিজেকে প্রকাশ করেন তিনি। ওই সময় তার গান প্রকাশ পেলে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন। এরপর দুই বছর ছয় মাস চলে গেছে। এবার আবারও গায়িকা হয়ে ফিরেছেন এই অভিনেত্রী। কলকাতার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘আমি চাই থাকতে’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন ফারিয়া।

জানা গেছে, গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। গানটির শুটিং হয়েছে ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের জয়পুরে। গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার মনে হয় গানটা দর্শকদের ভালো লাগবে। কারণ, গানটার মধ্যে একটা ভিন্ন প্যাটার্ন রয়েছে। এই নতুনত্ব আসলে গতানুগতিক না। সে জন্যই ভালো লাগবে।’

এর আগে ২০১৮ সালের ২৬ এপ্রিল মুক্তি পায় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। রাকিব রাহুলের কথায় গানটির সুর-সংগীত করেছিলেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছিলেন ভারতের পরিচালক বাবা যাদব। তবে সে সময় গানটি নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তার দ্বিতীয় গান মুক্তি পেয়েছে।
দেখুন ভিডিও :

 

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au