খেলাধুলা

আবারও রাজস্থানকে হারিয়ে শীর্ষে দিল্লি

  • 7:21 am - October 15, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে পয়েন্টের শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পরের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এলো দলটি। আর এই হারে প্লে-অফ খেলা অনিশ্চিত হলো রাজস্থানের। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি রাজস্থান। ফলে ১৩ রানে জয় পায় দিল্লি। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ দিল্লির।

আর সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। শূন্যরানে প্রথম ও ১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। গোল্ডেন ডাক মেরে প্রথমে ফেরেন পৃথ্বি’শ। এরপর ২ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। এরপর শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আয়ার জুটি বড় সংগ্রহ দাঁড় করায়। ধাওয়ান ৩৩ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ রান করে আউট হন। শ্রেয়াস ৪৩ বলে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা।

এছাড়া মার্কাস স্টয়নিস ১৮ ও অ্যালেক্স ক্যারি ১৪ রানে নির্ধারিত ২০ ওভারে শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান। রাজস্থানের পক্ষে জোফরা আর্চার ১৯ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন উনাদকাট। ১টি করে উইকেট দখল করেন কার্তিক ত্যাগী ও শ্রেয়াস গোপাল। লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের কয়েকজন ব্যাটসম্যান রান পেলেও কাগিজো রাবাদা, আরনিক নরকিয়াদের বোলিংয়ে দিল্লি ক্রমশ ম্যাচে ফেরে। আর ধারাবাহিক উইকেট পতনে জয়ের বন্দর থেকে ছিটকে যায় রাজস্থান। সর্বোচ্চ ৪১ রান করেন বেন স্টোকস।

রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া সঞ্জু স্যামসন ২৫ ও জস বাটলার করেন ২২ রান। যদিও শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ২২ রান। নবাগত তুষার দেশপান্ডের হাতে বল তুলে দেয় শ্রেয়াশ। তাকে হতাশ করেননি দেশপান্ডে। শেষ ওভারে মাত্র ৮ রান খরচ করেন তিনি। দিল্লির পক্ষে নরকিয়া ও দেশপান্ডে সর্বাধিক ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। জস বাটলার ও রবীন উথাপ্পার উইকেট নেওয়া দিল্লির নরকিয়া ম্যাচসেরা নির্বাচিত হন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au