জাতীয়

করোনা টেস্টে আরো ১৬টি ল্যাব, ৪০টি বুথ হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • 2:56 pm - May 10, 2020
করোনা টেস্টে আরো ১৬টি ল্যাব, ৪০টি বুথ হবে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে এবং রোগীদের চিকিৎসা সেবা দিতে করোনাভাইরাস পরীক্ষায় আরো ১৬টি ল্যাব ও ৪০টি বুথ স্থাপন করা হবে হলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া তিনি জানান, সপ্তাহ খানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনারোগী ভর্তি শুরু হবে।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলো যাতে রোগীদের কভিড-১৯ সার্টিফিকেট দেয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন।

৭০০ শয্যাবিশিষ্ট রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতালটি সরকারের পক্ষ থেকে সাময়িকভাবে গ্রহণপূর্বক কভিট-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ থেকেই হাসপাতালটি আগামী অন্তত অক্টোবর ২০২০ খ্রি. পর্যন্ত কভিড-১৯ চিকিৎসা হাসপাতাল হিসেবে চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, হলি ফ্যামিলি হাসপাতালটিতে কভিট-১৯ চিকিৎসা দেবার সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। করোনার এই দুর্যোগে এ রকম একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই হাসপাতালের মোট ৭০০ বেড থেকে ৫০০ বেড শুধুমাত্র কভিড-১৯ রোগীদের জন্যই বরাদ্দ করা হয়েছে। এখানে পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মী রয়েছে। এর পাশাপাশি হাসপাতালটিতে আইসিইউ রয়েছে ১০টি, ভেন্টিলেটর ৭ টি, ডায়ালাইসিস মেশিন ৭টিসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এখানে আলাদা কেবিন রয়েছে ৭৫টিরও বেশি। কভিড-১৯ চিকিৎসার জন্য যদি আরো কিছু প্রয়োজন হয় সরকার এখানে তা প্রদান করবে।

করোনার পরীক্ষার টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে শুরুতে মাত্র ১ টি টেস্টিং ল্যাব ছিল। বিদেশ থেকে যখন যোগাযোগ বিচ্ছিন্ন সেসময়ে এসে সরকার এখন ৩৫ টি টেস্টিং ল্যাব চালু করেছে। প্রতিদিন ৫ হাজারের উপরে টেস্ট করা হচ্ছে।খুব দ্রুতই আরো ১৬ টি টেস্টিং ল্যাব স্থাপন করা হলে টেস্টিং সংখ্যা দিনে ৮-১০ হাজারে পৌছানো সম্ভব হবে।এই হাসপাতেও খুব দ্রুত অন্তত একটি টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।

উল্লেখ্য, হাসপাতালটিকে কভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করতে গত ৭ মে, ২০২০ খ্রি. সরকারের স্বাস্থ্যখাতের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল। সে প্রেক্ষিতেই আজ ১০ মে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে কভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করলেন।

প্রথম অবস্থায় এই চুক্তিকালীন সময় থাকবে অক্টোবর, ২০২০ পর্যন্ত। তবে করোনার প্রকোপ না কমলে চুক্তির মেয়াদ আরো বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফর রহমান চৌধুরী হেলাল।

এদিকে, করোনা সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মৃত্যবরণ করেছে। নতুন করে শনাক্ত হয়েছে ৮৮৭ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০ জন, নারী ৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au