খেলাধুলা

৩৬০ ডিগ্রির ঝড়ে পাত্তাই পেল না কলকাতা

  • 6:47 am - October 13, 2020

জিল্লুর রহমান জয় : ডি ভিলিয়ার্স ঝড়ে পাত্তাই পেল না শাহরুখের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডি ভিলিয়ার্সের (৩৬০ ডিগ্রির ) দুর্দান্ত ৭৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সোমবার রাতে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৯৪ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি করতে পারেনি কলকাতা। ৮২ রানের দারুণ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কোহলিবাহিনী।

৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। টস জিতে বেঙ্গালুরু ব্যাট করতে নেমে ৬৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ফিরে যান দেবদূত পাদিকাল। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান তিনি। ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হন অ্যারোন ফিঞ্চ। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। অপরাজিত ১০০ রানের জুটি গড়েন তারা দুজন। ব্যাট হাতে ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। তাকে যোগ্য সঙ্গ দেন কোহলি। ডি ভিলিয়ার্স ৩৩ বলে ৫টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২২১.২১। কোহলি ২৮ বলে ১ চারে অপরাজিত থাকেন ৩৩ রানে।

১৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। ব্যাট হাতে তিনজন মাত্র দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শুভমান গিল সর্বোচ্চ ৩৪ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। ১৬টি করে রান করেন আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাথি। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো ৮৯৮১১৪৭২। তাতে ১৯৫ রানের বড় টার্গেটও তাদের ছোঁয়া হয়নি। ম্যাচসেরা নির্বাচিত হন ব্যাট হাতে ঝড় তোলা এবি ডি ভিলিয়ার্স।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au