খেলাধুলা

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

  • 8:07 am - October 12, 2020

ফের একবার লিগ শীর্ষে উঠে এল মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার (১১ অক্টোবর) শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেট হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ হেরে দু’নম্বরে নেমে গেল দিল্লি ক্যাপিটালস। রবিবার দু’টি ম্যাচেই রান তাড়া করে জয় এল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।

আর আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬৩ রান তাড়াা করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে মুম্বাইকে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল। ১২ বলে মাত্র ৫ রান করেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫০ তম ম্যাচ খেলে ফেলা রোহিত।

শুরুতেই ক্যাপ্টেনের উইকেট হারালেও কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে রানের গতি ধরে রাখে মুম্বাই। ডি কক ও যাদবের হাফসেঞ্চুরিতে রান করতে গিয়ে বিশেষ অসুবিধা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। দ্বিতীয় উইকেটে দু’জনে ৪৬ রান যোগ করেন। ৩৬ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন ডি কক। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা ডি কক ৩টি ছয় ৪টি চার মারেন।

ডি কক আউট হওয়ার পর ইশান কিশানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার। তৃতীয় উইকেটে মাত্র ৩১ বলে ৫৩ রান যোগ করে মুম্বাইকে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান। এদের দু’জনকে কাগিসো রাবাদাা তুলে নিয়ে দিল্লিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাগ-আউটে ফেরার আগে ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন তিনি।

আর ১৫ বলে দু’টি ছয় ও দু’টি চারের সাহায্যে ২৮ রান করেন ইশান। এরপর হার্দিক পান্ডিয়া শূন্য রানে আউট হলেও কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া ২ বল বাকি থাকতেই মুম্বাইকে পাঁচ উইকেট জয় এনে দেন। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ সেরা হন ডি কক। এর আগে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ৬৯ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। এছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪২ রান করেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au