বিনোদন

অপুর জন্মদিন আজ

  • 8:51 am - October 11, 2020

নতুন সময় ডেস্ক : অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১০০টিরও বেশি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আজ ১১ অক্টোবর, তার জন্মদিন। তবে এবারের জন্মদিনে তেমন কোন আয়োজন থাকছে না অপুর। কারণ কিছুদিন আগেই তিনি মা হরিয়েছেন। এজন্য একমাত্র ছেলের জন্মদিনও ঘটা করে পালন করতে পারেননি অভিনেত্রী।

নিজের জন্মদিন নিয়ে অপু লেখেন-
‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি। তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা।

আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া। জয়কে ডাক্তার বানানো। আমি যেন পূরণ করতে পারি।’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রীর পুরো নাম অবন্তী বিশ্বাস অপু। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। তাই ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলেও ডাকেন।

চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় তাকে। যদিও সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারে আগের মতো সেই ব্যস্ততা নেই। সংসার ও সন্তান নিয়েই তার যত ব্যস্ততা। তবে সব কিছু সামলে মাঝে মাঝে শোবিজে সময় দিচ্ছেন।

অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

সেই থেকে শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ সিনেমার পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ সিনেমাগুলোও ব্যবসা সফল হয়। এরপর আর তাকে থামিয়ে রাখা যায়নি। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ সিনেমার নায়কই শাকিব খান।

সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমাতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। গোপন থাকা এই সম্পর্ক ও সন্তান পরবর্তিতে প্রকাশ্যে আনেন অপু।

জানান, শাকিব খান তার স্বামী, জয় তার সন্তান। শাকিবকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সংসার বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালের ১২ মার্চে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au