খেলাধুলা

কোহলির ঝড়ো চেন্নাইয়ের হার

  • 8:47 am - October 11, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ধীরগতির ব্যাটিংয়ের কারণে আবারও হারলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে লড়াইটা ভালোভাবে করতে পারল না চেন্নাই।

৩৭ রানের সহজ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। ৬ ম্যাচে চতুর্থ জয় এটি তাদের। আর ৭ ম্যাচে ধোনির দল পেয়েছে পঞ্চম হারের স্বাদ। প্রথমে ব্যাট করে কোহলির ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৬৯ রান তোলে ব্যাঙ্গালুরু। তার জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

১০০ পার করতেই ১৬ ওভার কাটিয়ে দেয় তারা। হারিয়ে ফেলে ৪ উইকেট। ১৬তম ওভারের শেষ বলে ব্যর্থতার পরিচয় দিয়ে ১০ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

শনিবার টস জিতে শুরুটা ভালো করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ রানেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে পাদিক্কাল এবং ভিরাট কোহলি তোলেন ৫৩ রান। কেউ তেমন ভালো না করলেও ভিরাট কোহলি একাই করেন ৫২ বলে ৯০ রান।

জবাবে চেন্নাই সুপার কিংস শুরুটা ভালো করতে পরেনি। অতি দ্রুতই আউট হন ফাফ ড্র প্লেসি ও শেন ওয়াটসন। তিন নম্বরে নামা আম্বাতি রাইডু একটা প্রান্ত ধরে ১৮ ওভার পর্যন্ত গেছেন।

তবে তার ৪০ বলে ৪২ রানের ইনিংসটি কেবল নিজের কাজেই লেগেছে, দলের কোনো উপকার হয়নি। চেন্নাই শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে ১৩২ রানে।

ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস মরিস। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন এই পেসার।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শার্দুল ঠাকুর। তবে ৪ ওভারে ২ উইকেট নিলেও ৪০ রান খরচ করেছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার আর স্যাম কুরান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au