রাজনীতি

আন্দোলনের নামে ‘সহিংসতায়’ কঠোর হবে সরকার: বিএনপিকে কাদের

  • 8:02 am - October 11, 2020
জেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা প্রয়োজন : ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সমর্থন থাকবে। তবে আন্দোলনের নামে কোনও ধরনের সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হলে কিংবা পরিস্থিতি নষ্ট করলে সরকার কঠোর হবে।’

রবিবার ( ১১ অক্টোবর) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়েও জনগণের সাড়া পায়নি। এরপরও বারবার ব্যর্থ চেষ্টা করেছে। তাদের ডাকে মানুষের আস্থা নেই। মানুষের সাড়া না পেয়ে একবার কোটা আন্দোলন, অন্যবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করেছিলো। এখন ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি যত অপচেষ্টাই করুক তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় রুপান্তরিত হবে। সরকার নারী নির্যাতনসহ যে কোনও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে। জনগণের সম্পৃক্ততা যদি কোনও আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনও বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বরং শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সমর্থন থাকবে। কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়াতে চাইলে; জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকার কঠোর হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’

এসময় আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধীরা ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। বিচারও দ্রুত হবে। কঠোর বিচারের জন্য যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করুন।’

পদ্মাসেতু নির্মাণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর ৩২তম স্প্যান আজ সকালে বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এসময় বিআরটিসি সদর দফতরে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au