আইন আদালত

ফুলবাড়ীতে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা

  • 11:48 am - October 09, 2020
ফুলবাড়ীতে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা।

মেহেদী হাছান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হাছেন বাবু (৩২) নামে এক রিক্সা-ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর মাঠের ধান ক্ষেতে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০ টায় বলিভদ্রপুর ধান ক্ষেত থেকে রিক্সা-ভ্যানচালক হাছেন বাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যান চালক হাছেন বাবু, উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাছান মাহমুদ বলেন বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দুবৃত্তরা ভ্যান চালক হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিক তদন্তে নিহত হাছেন বাবুর শরিরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

এদিকে ভ্যানচালক হাছেন বাবুকে হত্যার ঘটনায় শোকের ছায়া পড়েছে হাছেন বাবুর গ্রাম সৈয়দপুরে। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি হাছেন বাবুর হত্যার ঘটনায় জ্ঞান হারিয়েছেন হাছেন বাবুর বৃদ্ধপিতা আব্দুর রশিদ (৬০)। হাছেন বাবুর বৃদ্ধ মা হাছনা বেগমের আহাযারীতে ভারী হয়ে উঠেছে সেখানের পরিবেশ। এসময় উপস্থিত সকলের অশ্রুঝড়তে দেখা গেছে। হাছেন বাবুর বোন রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার বিকালে হাছেন বাবু ভ্যান নিয়ে বের হওয়ার পর, আর বাড়ী ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সকালে তারা লোকমুখে খবর পেয়েছেন হাছেন বাবুকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে।

হাছেন বাবুর চাচা রফিকুল ইসলাম বলেন তার বড় ভাই আব্দুর রশিদের দুই ছেলে এক মেয়ের মধ্যে হাছেন বাবু মেজো। হাছেন বাবুর বড় ভাই ইয়ানুর গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, মেয়েটি স্বামীর ঘর ছেড়ে এখন বাবার বাড়ীতে বসবাস করছে। সংসারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি ছিল হাছেন বাবু।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে স্থানীয় বাসীন্দাদের নিকট থেকে খবর পেয়ে, বলিভদ্রপুর ধানক্ষেত থেকে হাছেন বাবু (৩২) নামে এক ভ্যান চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au