ক্রাইম

যৌনসন্ত্রাসের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ চায় এনএফএস

  • 9:00 am - October 09, 2020
যৌনসন্ত্রাসের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ চায় এনএফএস

স্টাফ করেসপন্ডেন্ট

নারী নির্যাতন-নিপীড়ন ও যৌনসন্ত্রাসের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়ে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি ( এনএফএস)।
শুক্রবার ( ৯ অক্টোবর) ‘নারী নির্যাতন-নিপীড়ন’ বন্ধে আইনের কঠোর প্রয়োগ চেয়ে’যৌনসন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন’ থেকে এ দাবি করে সংগঠনটির বন্ধুরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন-নিপীড়ন ও ধর্ষণ হচ্ছে জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিকল্প নেই। ধর্ষণ ও নারী নির্যাতন আইনে সর্বোচ্চ যে সাজা রয়েছে তা নিশ্চিত করা যাচ্ছে না বলেই এ ধরণের অপরাধ বাড়ছে। পাশাপাশি ধর্ষকদের রাজনৈতিক ট্যাগ দেয়া হচ্ছে। ধর্ষকদের রাজনৈতিক ট্যাগ দেয়া যাবে না। এদেরকে অপরাধী ও যৌনসন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করতে হবে। রাজনৈতিক ট্যাগ দিলে তারা বিভিন্ন প্রভাবে ছাড়া পেয়ে যাবে। যৌনসন্ত্রাসীরা মা-মাটি ও মানবতার শত্রু।
তারা আরও বলেন, যৌনসন্ত্রাসীরা সমাজবিরোধী। এদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। যৌনসন্ত্রারীদের দল, ধর্ম ও ভৌগলিক সীমারেখা নেই। ওদের পরিচয় ওরা ধর্ষক- যৌনসন্ত্রাসী। নারী নির্যাতন ও ধর্ষণরোধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। সমাজের সর্বস্তরের নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণ ও যুব সম্প্রদায়ের মাঝে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে, দেশজ সাংস্কৃতির চর্চাও বাড়াতে হবে। আকাশ সাংস্কৃতি রুখে দিতে হবে।

সংগঠনর বন্ধুরা বলেন, যৌনসন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়তে হবে। নারী নির্যাতন ও ধর্ষণ মামলার বিচার বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে বলে আমরা মনে করি।

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ, সমীরণ রায়, সংগঠনের মহাসচিব ইমরান হোসাইন, সহ-সভাপতি আসিকুল ইসলাম, এস এম আতিক হাসান, শেখ মোহাম্মদ নাসির, যুগ্ম-মহাসচিব পাবেল হাসান চৌধুরী, সালেকুজ্জাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, ইমদাদুল হক শুভ, প্রচার সম্পাদক আহসান হাবীব সবুজ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, মহাসচিব জাহিদ হাসানসহ অন্যরা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au