রাজনীতি

দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রেষ্ঠ কাউন্সিলর আলোচনায় মানিক

  • 11:16 am - May 09, 2020
করোনা ভাইরাসের সংক্রমনের শুরুতেই মাঠে আছেন জনতার কাউন্সিলর মানিক

ঢাকা: মহামারী করোনা ভাইরাস সংক্রমনকাল মোকাবেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তা অব্যাহত রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এ এলাকার বসবাসরত মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায়, নিম্মবিত্ত মানুষের, পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।

জানা গেছে. কাউন্সিলর মানিক ২৬ নং ওয়ার্ডের জনগণকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছেন। তাছাড়া ভোটারদের যাদের যা (খাবার) প্রয়োজন তাই দেওয়া চেষ্টা করছে। এজন্য তিনি বারবার বলছেন, এটা ত্রাণ নয়, এটা আমার ২৬ নং ওয়ার্ডে যারা বসবাস করে তাদের অধিকার, এটা আমার দায়িত্ব তাদের পাশে দাড়ানো। দেখা গেছে আজ ও কাউন্সিলর মানিক ২শত সাতানব্বইধিক মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।

তিনি জনগণের পাশে পিতা মুজিবের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হয়ে নিজে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে ও মেয়রের নেতৃত্বে সাধারণ মানুষের জন্য যেভাবে মাঠে কাজ করেছেন এই জন্য এলাকার মানুষ তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে দেখতে চান।

জানা যায়, এ এলাকার কেউ করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে যাওয়া আসা খাবার পৌছে দেওয়া সবকিছুই তিনি তদারকি করেছেন। এজন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর বলা হয়।

এদিকে ,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই শুরু থেকেই নিজ উদ্যোগে করোনার প্রভাবে আটকে যাওয়া মানুষের কাছে খাদ্য-দ্রব্য বিতরণেরসহ বিভিন্ন সচেতন মূলক কার্যক্রম চলমান রেখেছেন এ জনতার কাউন্সিলর মানিক। চাল-ডাল, লবণ-তেল, আলু-সাবান সহ বিভিন্ন খাদ্য-দ্রব্য বেশ অনেক দিন ধরে বিতরণ অব্যাহত রেখেছেন স্থানীয় এই জন প্রতিনিধি।

শাহ আলম নামের এক ব্যক্তি বলেন, করোনা ভাইরাসের এই দিকে অনেক মানুষ ঘর থেকে বের হয় না মানিক শুরু থেকে সব সময় মানুষের পাশে আছে।

তুহিন নামের আরেকজন বলেন, মানিক ভাই এবার নয় প্রতিবার সব সময় জনগণের পাশে থাকে এজন্য এলাকার মানুষ স্বস্তিতে থাকতে পারে। সে প্রতিটা দূর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে এবার সে ইতিহাস গড়েছে কেউ কিছু চাইলে তার কাছ থেকে খালি হাতি কেউ যায় না । এই সংকটে সে প্রতিটা ঘরে ঘরে খোজ খবর নিয়েছে এবং বিভিন্ন খাদ্য সামগ্রী পোঁছে দিয়েছে। তিনি বলেন, আমি মনে করি দক্ষিণের এবার মানিক ভাই সিটি কর্পোরেশন থেকে পুরুষ্কার পেতে পারে।

ফরিদ নামের আরেক ব্যক্তি বলেন, এই মহামারীর সময়ে মানিক যে ভাবে জীবনের ঝুকি নিয়ে কাজ করছে তাতে ঢাকার শ্রেষ্ট কাউন্সিলর হওয়া উচিত তার।

এ এলাকায় বসবাসরত জরি বেগম বলেন,আমাগো মানিক দিন রাত যে কাজ করে তাতে ওর শ্রেষ্ট কাউন্সিলর পুরুষ্কার পাওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যেভাবে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি সেই ভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি আমি প্রধানমন্ত্রীর সেই কথা পালন করার চেষ্টা করছি। “ইনশাআল্লাহ”

তিনি আরো বলেন, এই সংকট সমাধানের জন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মানুষের খাবারের কষ্ট না হয় করোনা ভাইরাস সংক্রমণ সহজেই রোধ করা যায়।

এই জনতার কাউন্সিলর আরো বলেন, অনেকে এই খাবারকে ত্রাণ ভাবতে পারে এজন্য বলছি এটা ত্রাণ নয় এটা আমার ২৬ নং ওয়ার্ড বাসীর অধিকার। তার কারণ হলো আমি এলাকার জনপ্রতিনিধি। একজন সেবক হয়ে জাতির এই সংকটের সময় তাদের পাশে থাকা এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য।

মানিক বলেন, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের না হয় এজন্য আমি এসএমএস এর মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছি প্রতিটা বাসায় বাসায়। অনেকে খাবার নিতে লজ্জা বোধ করে আমি বিভিন্ন মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি।

এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ সংকটের সময় মানিক জীবনের ঝুকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ও মেয়রের নেতৃত্বে সাধারণ মানুষের জন্য যেভাবে মাঠে কাজ করেছেন এই কারনে তিনি রাজধানীর শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরুষ্কার পেতে পারেন।

২৬ নং ওয়ার্ড এলাকা ঘুরে জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তরা ত্রাণ সামগ্রী নিতে অনেকেই সঙ্কোচ বোধ করছেন তারা যেন লজ্জা না পাই এজন্য তিনি অত্র এলাকার প্রত্যেকটা বাসাবাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং বলছেন এটা আমার ২৬ নং ওয়ার্ডের বসবাসরত মানুষের অধিকার। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আপনারা কেউ চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো। “ইনশাআল্লাহ”

প্রসঙ্গত. নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক শুরু থেকেই অত্র এলাকার জনগণের পাশে আছে। প্রতিদিন তিনি এ সংক্রমন রোধে প্রধানমন্ত্রীর উপহার এলাকার মানুষের ঘরে ঘরে পোঁছে দিচ্ছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au