রাজনীতি

যাত্রাবাড়ী-ডেমরা এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করতে চাই: মনু

  • 2:47 pm - October 06, 2020
ঢাকা-৫ আসনের নির্বাচনে প্রচার-প্রচারণার শীর্ষে নৌকার প্রার্থী কাজী মনু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ৫ আসনে উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু নির্বাচনী প্রচার-প্রচারণা শীর্ষে রয়েছেন। এ পর্যন্ত প্রতিটা গণসংযোগে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটাররা তাকেই ভোট দেওয়ার আশ্বস্ত প্রকাশ করছেন।

আজ ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকার ৬২ নং ওয়ার্ডের প্রচার প্রচারণার সময় এসব চিত্র ছিল চোখে পড়ার মতো। এ প্রচার প্রচারণার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অত্র এলাকায় নির্বাচনী অফিস উদ্ভোধন, আলোচনা সভা ও গনসংযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান মনিরুল ইসলাম মনু।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশিদ মুন্না।

সভাপতির বক্তব্যে কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আপনারা জানেন আমি আপনাদের এলাকায় কৃতী সন্তান। এলাকার কাজী বাড়িতে আমার জন্ম হয়েছে। ছোট থেকে আপনাদের চোখের সামনে বড় হয়েছি। সব সময় আমি আপনাদের পাশে থেকে সাধ্যমত সেবা করার চেষ্টা করেছি। আজ আপনাদের কাছে কিছু চাইতে এসেছি আশা করি ফিরিয়ে দিবেন না।

তিনি বলেন, আপনারা জানেন আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী সালাউদ্দিন হঠাৎ করে দু-চারজনকে সঙ্গে নিয়ে মাঠে নেমে প্রচার প্রচারণা চালায়। এরপর তিনি বাসায় চলে যান এবং উপস্থিত মিডিয়ার সামনে তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করেন এটা হল তার প্রতিদিনের কাজ। তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার অভ্যস্ত নয়। তিনি ঘরে বসে এমপি হতে চান।

তিনি বলেন, সালাউদ্দিন, যাত্রাবাড়ী এলাকার কোন মানুষ না, সে বহিরাগত। বিএনপি নেতা নবীউল্লাহ নবী সে আমাদের এলাকার মানুষ গত নির্বাচনে ৭২’ হাজার ভোট পেয়েছিল। বিএনপি যদি মনোনয়ন নবীকে দিতো তাহলে আমরা মেনে নিতাম কারণ সে এলাকার সন্তান। আমার ও যতটুকু অধিকার আছে তার কতটুকু অধিকার। এ এলাকার মানুষ বহিরাগত কে পছন্দ করেন না।

এসময় মনিরুল ইসলাম মনু তারেক রহমানের কড়া সমালোচনা করেন এবং যাত্রাবাড়ী এলাকার বিএনপি নেতা নবীউল্লাহ নবীর কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান সালাউদ্দিনের কাছ থেকে টাকা খেয়েছে। ঢাকা খেয়ে দৌড়ানি সালাউদ্দিনকে মনোনয়ন দিয়েছে। এখানের বিএনপির যোগ্য নেতা নবী, সে মোটামুটি বিএনপি নেতা হিসেবে জনপ্রিয়। নির্বাচনের পরিবেশ বুজতো সে। আর সালাউদ্দিন বহিরাগত সে সব সময় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, আমরা না কি তার প্রচার প্রচারণায় বাধা দিচ্ছি। কারো নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া বা হয়রানি করা এটা আমাদের কাজ নয়।

মনিরুল ইসলাম মনু বিএনপির প্রার্থী সালাউদ্দিনের সমালোচনা করে আরো বলেন, আপনারা জানেন সে কোন ধরনের মানুষ। সে এলাকার ময়-মুরুব্বি মানে না, যা তা ব্যবহার করে। তাছাড়া আপনারা এটাও জানেন, এটা বোঝেন সালাউদ্দিন শ্যামপুরের, সে এমপি হলে যাত্রাবাড়ী এলাকায় কোন কাজ করবে না। সব কাজ শ্যামপুর এ নিয়ে যাবে।

নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ১৭ অক্টোবর আপনারা ভোটকেন্দ্রে যাবেন উন্নয়নের মার্কা নৌকার প্রতীকে ভোট দিবেন। আমি অত্র এলাকার সন্তান এমপি হলে যাত্রাবাড়ী-ডেমরা এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করে যাবো।

এ সময় নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর এ গণসংযোগের সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিতি লক্ষ করা গেছে।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au