ওপার বাংলা

ভারতের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে বুধবার

  • 6:28 am - October 06, 2020
ভারতের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে বুধবার

ঢাকা: হিলি স্থলবন্দর দিয়ে আমদানির জন্য ১৪ সেপ্টেম্বরের আগে করা এলসির পেঁয়াজের চালানগুলো বাংলাদেশে পাঠানো নিয়ে আগামীকাল ৭ অক্টোবর ভারতের সরকারি সিদ্ধান্ত আসতে পারে।

হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি চেয়ে আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির সংখ্যা ও পরিমাণ জানাতে ভারতীয় রপ্তানিকারকদের নির্দেশ দিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

কলকাতার রপ্তানিকারক অনিল ঠাকুর জানান, মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ বিষয়ে দেশটির রপ্তানিকারকরা গত ২৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের আদালতে রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত বাণিজ্য মহাপরিচালক বিজয় কুমার স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

সেখানে গত ১৪ সেপ্টেম্বরের আগে যেসব এলসি করা হয়েছে তার সংখ্যা এবং তাতে পেঁয়াজের পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় কাগজপত্র ভারতের আঞ্চলিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে রপ্তানিকারকদের বলা হয়। সে অনুযায়ী বাংলাদেশের আমদানিকারকদের করা পেঁয়াজের এলসির কপি ওই দপ্তরে জমা দেয়া হয়েছে। আগামীকাল ৭ অক্টোবর এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত আসবে বলে নির্দেশনায় বলা হয়েছে, বলেন অনিল ঠাকুর।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোবারক হোসেন ও মোজাম হোসেন বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজের চালানগুলো বাংলাদেশে রপ্তানি করা হবে। এ ব্যাপারে ভারতের রপ্তানিকারকরা আমাদের আশ্বস্ত করেছেন। এ জন্য আমাদের আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, ভারত গত ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মাঝে ১৮ সেপ্টেম্বর এক সিদ্ধান্তে শুধুমাত্র ১৩ সেপ্টেম্বর এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত। পরে সীমান্তে আটকে থাকা ১১ ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি করা হয়, যার অধিকাংশই ছিল পচে নষ্ট হয়ে যাওয়া।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au