কালিয়ায় অবৈধ ক্যাবল ব্যাবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অবৈধ ক্যাবল ব্যাবসায়ীদেদর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবর দুপুরে উপজেলার নড়াগাতি থানা এলাকায় এ অঅভিযান পরিচালিত হয়। বৈধ ক্যাবল ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে কালিয়া সহকারি কমিশনার (ভূমি) মো: নাজিবুল আলম এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকায় রুবেল চেধৈুরী সহ আরো কয়েকজন সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে ক্যাবল ব্যাবসা পরিচালনা করে জাচ্ছে। এতে প্রকৃত ক্যাবল ব্যাবসায়ীরা বিপাকে পড়ছে।
তাদের অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) মো: নাজিবুল আলম এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাবসায়ীদের না পাওয়ায় তাদের ব্যাবসায় ব্যাবহৃত লেজার ট্যান্সমিটার, ডিজিটাল সেট আপ বক্স নুড সহ সকল মালামাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের পরিচালক কালিয়া সহকারি কমিশনার (ভূমি) মো: নাজিবুল আলম বলেন, ক্যাবল ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।
নতুন সময়/টিআই