রাজনীতি

কেউ স্মরণ রাখে নাই বিচারপতি সাত্তারকে : মোস্তফা

  • 7:50 am - October 05, 2020
কেউ স্মরণ রাখে নাই বিচারপতি সাত্তারকে : মোস্তফা

ঢাকা: দেশ-জাতি ও প্রজন্মের স্বার্থেই কীর্তিমানদের স্মরণকরা প্রয়োজন বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ছিলেন জাতির কীর্তিমান সন্তান। দেশ-রাষ্ট্র ও রাজনীতিতে যার যতটুকু অবদান তাকে ততটুকু স্বীকৃতি প্রদান না করলে ইতিহাসের ধারাবাহিকতা বিনষ্ট হয়। যা একটি জাতির জন্য শুভ নয়। দু:খজনক হলেও সত্য আজ কেউ স্মরণ রাকে নাই তাকে।

সোমবার (৫ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে প্রবীণ রাজনীতিক ও সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দু:খজনক হলেও সত্য রাজনৈতিক দলগুলোই নিজেরাই নিজেদের ইতিহাসের ধারাবাহিকতা বিনষ্ট করছে। যাতে করে আজকের ও আগামী প্রজন্ম অনেক তথ্য থেকে বহ্ছিত হচ্ছে। বিচারপতি আবদুস সাত্তারের কথা আজ তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলই স্মরণ করেন না। তারাই তাকে মুছে দিয়েছে ইতিহাস থেকে। যা অত্যন্ত অন্যায়।

তিনি আরো বলেন, রাজনিতিতে অব্যাহত তোষামদ পক্রিয়ার কারণেই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিষ্ঠাতাদের স্মরণ করতে চায় না। তারা অতিতের সকল নেতাদের অবদান মুছে ফেলে সকল কৃতিত্ব বর্তমান নেতৃত্বকে দিতে ব্যস্থ থাকে। ফলে তারাও এক সময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। এটাই ইতিহাসের নির্মম প্রতিশোধ।

জাতীয় জনতা ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও কলামিস্ট এহসানুল হক জসীম, আলোচনায় অংশগ্রহন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, খাসখবর সম্পাদক মারুফ সরকার, নারী নেত্রী মিস চম্পা প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে এহসানুল হক জসীম বলেন, বিারপতি আবদুস সাত্তার ছিলেন অত্যান্ত মেধাবী ও প্রজ্ঞাবান ব্যাক্তিত্ব। ১৯৭০ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তার নিরপেক্ষতা ও পেশাদারী ভূমিকার কারণেই সেই নির্বচনটি ঐতিহাসিক ও নিরপেক্ষ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল। যে নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতার দিকে ধাবিত হয়েছিল।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দেশের রাজনীতির সঠিক ইতিহাস নির্মান প্রয়োজন। ভুল-ত্রুটির বাইরে জাতীয় নেতাদের কর্ম আজকের ও আগামী প্রজন্মের জানা উচিত যাতে করে তারা শিক্ষা লাভ করতে পারে। বিচারপতি আবদুস সাত্তারের জীবনীও জাতিকে জানানো উচিত।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, বিচারপতি আবদুস সাত্তারের কর্মজীবন, সাফল্য ও দেশের প্রতি তার অবদান আলোচনা করা উচিত। তরুণ প্রজন্মের কাছে তার রাজনৈতিক ইতিহাস তুলে ধরা দায়িত্ব। যাতে করে আজকের ও আগামী প্রজন্ম তার জীবন থেকে শিক্ষা লাভ করতে পারে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au