জাতীয়

টানা ৭২ ঘণ্টা উপসর্গ না থাকলে টেস্ট ছাড়াই করোনার ছাড়পত্র

  • 11:48 am - May 08, 2020
টানা ৭২ ঘণ্টা উপসর্গ না থাকলে টেস্ট ছাড়াই করোনার ছাড়পত্র

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলে ঠিক কখন তাকে সুস্থ হিসেবে বিবেচনা করে ছাড়পত্র দেওয়া হয় তা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিনে এ কথা জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের কারিগরি কমিটি হাসপাতাল থেকে রোগী ছাড়পত্রের যে সুপারিশগুলো করেছেন এবং যে নির্ণায়কগুলো নির্দিষ্ট করেছেন। এই নির্ণায়কগুলো যথাযথ যথাযথ পালিত হলেই একটি রোগী হাসপাতাল ছাড় পাবে। সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাব।’

তিনি বলেন, ‘এগুলো হলো—জ্বর কমানোর ওষুধ যেমন প্যারাসিটামল সেবন ব্যতিরেকে জ্বর সেরে গেলে। শ্বাসযন্ত্রের সংক্রমণ বা সমস্যা জনিত উপসর্গ যেমন শুষ্ক কাশি, কফ, নিঃশ্বাসের দুর্বলতা ইত্যাদি লক্ষণসমূহের লক্ষণীয় উন্নতি হলে। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি আরটি পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, উল্লেখ্য শুধুমাত্র ফ্রেঞ্জিয়াল সোয়াবের ক্ষেত্রে। যদি দুটি আরটি পিসিআর পরীক্ষা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীর এক ও দুই নির্ণায়ক দুটি পরবর্তী ৭২ ঘণ্টা যাবত অব্যাহত থাকে তবে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি দেওয়া যাবে।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যেকোনো জায়গায় আইসোলেশনের নিয়ম মেনে চলতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে। পরবর্তী সম্ভব হলে বাসায় থাকা অবস্থায় অথবা মনোনীত বা নির্দেশিত জায়গায় উপস্থিত হয়ে রোগীর আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দেওয়া যেতে পারে।’

দেশের সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিত তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৭০৭টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৯৪১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছে ১৯১ জন। মোট সুস্থ হয়েছে ২ হাজার ১০১ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭ জনের। মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।’

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au