রাজনীতি

সালাউদ্দিন মানুষকে পানির বাবদ অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে: মনু

  • 5:32 am - October 04, 2020
সালাউদ্দিন মানুষকে পানির বাবদ অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে: মনু

ঢাকা: ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বিএনপির প্রার্থী সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন, আপনি জনপ্রতিনিধি থাকাকালীন শনির আখড়া এলাকার সাধারণ মানুষ এক মাস ধরে পানি পানি নাই। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলো। সালাউদ্দিন আপনি পানির বাবদে তাদের অস্ত্র দেখিয়ে ভয় দিয়েছে। তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিল।

মনিরুল ইসলাম বলেন, বিএনপির এমন একটা দৌড়ানি দেওয়া মানুষকে কিভাবে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করলো সেটা আমার বুঝে আসে নাই।

গতকাল রাত্রে যাত্রাবাড়ী এলাকায় ৪৮ নং ওয়ার্ডে পথসভা এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ পথসভার আয়োজন করা হয় ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে। এছাড়া এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের এ মনোনীত প্রার্থী।

অত্র এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা কালে তিনি নৌকার পক্ষে সকলের কাছে ভোট চান এবং সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আলহাজ্ব আবুল বাশার অনু। এছাড়া ঢাকা ৫ আসনে আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিনকে উদ্দেশ্য করে মনু বলেন, পানি কেলেঙ্কারির ঘটনার পর যাত্রাবাড়ী এলাকার মানুষ তাকে দৌড়ানি দিয়েছিল সেখান থেকে তাকে দৌড়ানি সালাউদ্দিন হিসেবে জানে সবাই। সেই সালাউদ্দিন এমপি প্রার্থী হয়েছে। সে একজন খারাপ মানুষ। বিএনপি কি ভাবে তাকে এমপি প্রার্থী করেছে সেটা বুঝে আসেনা। সে বিশাল নাটক বাজ।

তিনি বলেন, কিছুদিন আগে আমাদের এলাকায় সালাউদ্দিন দরজা বন্ধ করে মিটিং করেছে। এখন সে অভিযোগ দিচ্ছে আমরা নাকি তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, সে একজন মিথ্যুক। এই মৃত্যুকে কেউ ভোট দিবে না। সে মসজিদের ইমাম সাহেবকে মেরেছে সাধারণ মানুষকে অনেক অত্যাচার করেছে। সে মানুষ না অমানুষ ! এমপি কি মামা বাড়ির আবদার, যে প্রার্থী হলাম আর হয়ে গেলাম, জনগণের পাশে না থেকে। এ এলাকার মানুষ বহিরাগত এমপিকে চায়না। তারা নৌকাকে পছন্দ করে।

তিনি বলেন, আমি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলতে চাই। আপনি এই এলাকায় কি কি উন্নয়ন করেছেন? আপনার আমলে স্কুল-কলেজ রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। শুধু নিজেরাই খেয়েছেন। আপনি বারবার বলছেন আমি আপনার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছি। আমি কেন আপনার নির্বাচনী প্রচারণায় বাধা দিবো। আপনার তো কোনো প্রচার-প্রচারণা নাই। অভদ্র মানুষকে যাত্রাবাড়ী এলাকার মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, সালাউদ্দিন বলেছে আমি না কি এ এলাকার বহিরাগত। আমি বলতে চাই আরে দুষ্টু ছেলে বহিরাগত তো তুমি। তোমার বয়স কতো? তোমাকে মানুষ চেনে!

তিনি বলেন, তোমরা তো সরকার থাকাকালীন অবস্থায় চুরি করেছো। দেশে যদি উন্নয়নের কথা বলি। আরে দুষ্টু ছেলে আমার সরকার এদেশের উন্নয়ন করেছে। উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।

দলীয় এ এমপি প্রার্থী আরো বলেন, হাজার কালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তার মত দেশ প্রেমিক মানুষ এদেশের মাটিতে নাই। সারা বাংলাদেশে তিনি একটি উন্নয়নমূলক দেশ হিসেবে গড়ে তুলেছেন।

তিনি বলেন, ভাইয়েরা আমাদের এই ফ্লাইওভার কে করেছেন? আমার নেত্রী আমাদের সরকার।  আমাদের এ মেট্রোরেল এটি কার অবদান আমার নেত্রী আমার সরকারের অবদান। পদ্মা সেতু আমাদের সরকারের অবদান।

তিনি বলেন, এই মহামারী করোনাভাইরাস এর সময় সারা বিশ্বের মৃতের চেয়ে আমাদের দেশে মৃতের সংখ্যা কম। আল্লাহর রহমতে আমাদের নেত্রীর নির্দেশনায় বাংলাদেশ সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে কিছুটা সক্ষম হয়েছে।

মনির ইসলাম বলেন, আমি যদি নির্বাচনী হয়, ইনশাল্লাহ এই এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখবো। এবং বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকবো।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au