জাতীয়

আংশিক খুলছে শিক্ষাবোর্ড, মাসের শেষ নাগাদ এসএসসির ফল!

  • 5:01 pm - May 06, 2020
প্রাথমিকের উপবৃত্তির টাকা ২৫ জুনের মধ্যে তোলার নির্দেশ

ঢাকা: করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় পূর্ব নির্ধারিত সকল পরীক্ষাও। স্থগিত রাখা হয় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়। এ জন্য টানা ৪১ দিন বন্ধ থাকার পর আবারও সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ দিকে গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডগুলোতে পাঠানো হচ্ছে। মে মাসের শেষের দিকে এ ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চলতি মে মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে দেশের সব পরীক্ষকের কাছে জমা থাকা পরীক্ষার উত্তরপত্র ১০ মে’র মধ্যে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বোর্ড অফিসে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। আর যাদের সুযোগ আছে তারা যেন সরাসরি বোর্ডে এসে উত্তরপত্র জমা দিয়ে যান। তবে শহরের বাইরে যারা আছেন কিংবা যাদের পোস্ট অফিসের সুযোগ নেই তাদের উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উত্তরপত্র জমা দিতে বলা হয়েছে।

প্রত্যেক শিক্ষা বোর্ডের তালিকায় থাকা প্রধান পরীক্ষকের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়া হয়েছে, যাতে তারা নিজ দায়িত্বে পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে উত্তরপত্র আগামী ১০ তারিখের মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে।

জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফল জানা যাবে। তবে ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায়, সে বিষয়টি নিয়েও শিক্ষা বোর্ডগুলো থেকে চিন্তাভাবনা করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতির কারণে অনির্ধারিত গত ৪১ দিন ধরে শিক্ষা বোর্ডগুলো বন্ধ। এ কারণে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ ৭০ শতাংশ শেষ হলেও বাকিটা সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে পোস্ট অফিসের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করা হচ্ছে। আগামী ১০ মে’র মধ্যে সব উত্তরপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছে। ফলাফল প্রস্তুতের জন্য ৭ মে (বৃহস্পতিবার) থেকে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখাগুলো খোলা হবে। প্রয়োজনে বোর্ডের কাজ দুই শিফটে করে ফল তৈরি শেষ করা হবে। আশা করি, মে মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারব।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মে মাসের শেষভাগে বিশেষ করে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে টার্গেট করে শিক্ষা বোর্ডগুলোকে রেজাল্ট প্রকাশের সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে; যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে জানান, করোনার কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। তবে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সাথে সম্প্রতি বৈঠক হয়। তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au