কিশোরগঞ্জ প্রতিনিধি-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও নীলফামারী জেলা ছাত্রলীগের নির্দেশ মোতাবেক কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ, দুঃস্থ পথ শিশুদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নীলফামারী কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় আম, জাম, কাঁঠাল, সহ বিভিন্ন জাতের ফলজ ঔষধী গাছের চারা রোপন ও দুঃস্থ ও পথ শিশুদের খাবার বিতরণ এবং শেষে শফি মিয়া মর্ডান মার্কেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল সহ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মাইনুল আরফিন সপু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,বিশ্বনন্দিত নেত্রী,বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম শুভ জন্মদিনে প্রাণপ্রিয় নেত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকের এই জন্মদিনে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আগের ন্যায় আগামী দিনগুলোতেও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান জেবি বলেন, জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আমাদের এ বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
নতুন সময়/এএইচ