রাজনীতি

আমাদের জনপ্রিয়তা শীর্ষে বিএনপির অনেক ভোট আমি পাবো: মনু

  • 2:24 pm - September 28, 2020

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনু বলেছেন, আমাদের দলীয় ভোটের পাশাপাশি বিএনপি প্রার্থীর অনেক ভোটে আমরা বিজয়ী হবো।

তিনি বলেন, আপনারা ভোটের দিন ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। ইনশাল্লাহ আমাদের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে আমরা বহিরাগত নয়। এই এলাকার সাধারন মানুষেরা আমাদের চাই তাদের ভোটে আমরা জয়লাভ করবো।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মনিরুল ইসলাম মনু বলেন, যতক্ষণ না পর্যন্ত ভোটের রেজাল্ট না হয় ততক্ষণ আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। ভোটের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো।

আজ যাত্রাবাড়ি আওয়ামী লীগের পার্টি অফিসে ৪৮ নং ওয়ার্ড উপ নির্বাচন কমিটির এক আলোচনা সভায় ঢাকা ৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনু নির্বাচনী কার্যক্রম শুভ উদ্বোধনকালে এক আলোচনা সভায় এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে মনু বলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী সালাউদ্দিন সাহেব যদি প্রতিটা ভোটারদের কাছে ১ থেকে ২ বার যায়, তাহলে আমি প্রতিটা ভোটারদের কাছে ৮ থেকে ১০ বার গিয়ে ভোট চাইবো। আশাকরি ভোটাররা আমাকে ভোট দিবেন।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি প্রার্থীর থেকে আমি বিএনপির ভোট বেশি পাবো, কারণ এ এলাকার বিএনপির নেতাকর্মীরা আমাকে বেশ পছন্দ করেন। আশাকরি বিএনপির অনেক ভোট পেয়ে আমি বিজয়ী হবো।

আলহাজ্ব মনিরুল ইসলাম মনু আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাকে ভালোবেসে এ উপ-নির্বাচনে মনোনয়ন দিয়েছেন ইনশাল্লাহ আমি তার সম্মান রাখবো।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মনিরুল ইসলাম মনু বলেন, আপনারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আজ থেকে কাজ শুরু করুন। এ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।

বিএনপির প্রার্থী সালাউদ্দিনের সমালোচনা করে তিনি বলেন, এই এলাকার মানুষ আপনাকে ভালোভাবে চেনে। আপনি কখনো ময়মুরুব্বি মানেন না। আপনি বয়স্ক লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্কুল কলেজের শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেন এলাকার মানুষ আপনাকে চাই না।

মনু বলেন, তাছাড়া আপনাদের নেতাকর্মীরা আপনাকে ভোট দিবেন, আপনাকে তারা অপছন্দ করে। আশা করি আপনার নেতাকর্মীদের ভোট আমি পেয়ে বিজয়ী হবো।

উপনির্বাচনের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ মুন্না, এ এলাকার কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু, নির্বাচন কমিটির সদস্য সচিব এম এ আর এস মহাসিন, সুমন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/ টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au