রাজনীতি

বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু আর এর অর্থনৈতিক মুক্তির স্থপতি শেখ হাসিনা: কে এম খালিদ

  • 10:14 am - September 28, 2020

ঢাকা: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে। আর তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি সাধিত হচ্ছে।

 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে আজ বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বেকারত্ব হ্রাস, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ অবকাঠামো উন্নয়নে বিপ্লব ঘটেছে। স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিনামূল্যে নতুন বই বিতরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র স্থাপন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি ও জাতিসংঘ মিশনে বাংলাদেশের এক নম্বর স্থান অর্জন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন, আন্তর্জাতিক আদালতে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ করে আরেক বাংলাদেশের জন্ম দিয়েছেন তিনি। রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ ঘোষণা এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

 

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত ‘লেখক শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। সেজন্য স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো তাঁকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। ইতোমধ্যে ১৯ বার তাঁকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। সেজন্য আমাদেরকে আরো সতর্ক ও সচেতন হতে হবে। আমরা সংযত না হলে স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠতে পারে।

 

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এর সভাপতিত্বে সেমিনারে ‘শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থপাঠ কেনো অপরিহার্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

 

এর আগে প্রতিমন্ত্রী বাংলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী (২৮ হতে ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত) শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au