এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের দু’দিনেও হদিস মেলেনি। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নৌকাডুবির পর থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
নিখোঁজ আরেকজনের নাম রিমন। তার বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, নদী ভাঙনের কারণে যে আবর্জনা তৈরি হয় সেগুলো নদীতে জমে যাওয়ার কারণে ডুবুরিদের সঠিকভাবে কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। যতক্ষণ নিখোঁজ দু’জনকে পাওয়া না যায়, ততক্ষণ এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৫ জন যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১৩ জনকে উদ্ধার করা হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au