ঘটনা প্রবাহ

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

  • 5:32 am - October 05, 2022

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা পিটিআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে গাড়ওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি শৃঙ্গে তুষারধসের কবলে পড়ে ভারতীয় পবর্তারোহীদের একটি দল। এই দলে ছিলেন উত্তরকাশী-ভিত্তিক নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। উন্নত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চূড়ায় আরোহণের পরে ফিরে আসার পথে তুষারধসের কবলে পড়েন তারা।

এনআইএমের অধ্যক্ষ কর্নেল অমিত বিষ্ট জানিয়েছেন, মঙ্গলবার রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে তা আবারও শুরু করা হবে। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর সদস্যরাও।

বুধবার সকালে উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়ালের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আট পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এটি দুঃখজনক যে, এনআইএমের পর্বতারোহণ অভিযানে আমরা বেশ কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au