খেলাধুলা

মধ্যপ্রাচ্য থেকে ফিরছেন প্রায় ২৯ হাজার বাংলাদেশি

  • 4:43 pm - May 06, 2020
মধ্যপ্রাচ্য থেকে ফিরছেন প্রায় ২৯ হাজার বাংলাদেশি

ঢাকা : করোনার কারণে কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া, কর্মহীন এবং দীর্ঘ সময় ধরে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে থাকা আরও ২৮ হাজার ৮ ‘শ ৪৯ বাংলাদেশি ফিরছেন। কয়েক সপ্তাহের মধ্যে তারা ঢাকা পৌঁছাচ্ছেন। শ্রমশক্তি আমাদানীকারক মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলোর ডিপোর্ট করা ওই বাংলাদেশিদের গ্রহণে ঢাকা সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বিশাল সংখ্যক প্রবাসীর কাছাকাছি সময়ে ফেরার পর কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ পরবর্তী করণীয় নির্ধারণে সেগুনবাগিচায় পঞ্চম আন্ত:মন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারাগার খালির সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্তরা এরইমধ্যে দেশে ফিরতে শুরু করেছেন। ২৪ শে এপ্রিল থেকে গত সোমবার অবধি- ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ স্পেশাল ফ্লাইটে ১৬৩৫ বাংলাদেশিকে ঢাকায় পৌঁছে দিয়েছে। ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত থেকে একাধিক ফ্লাইট এসেছে। মন্ত্রী বলেন, কারামুক্ত বাংলাদেশি ছাড়াও ওমরাহ, ভ্রমণ বা অন্য কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোত গিয়ে আটকে পড়া আরও কয়েক ‘শ বাংলাদেশি ফিরেছেন।

তাছাড়া ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশিকে ফিরেয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। যুক্তরাষ্ট্র, বৃটেনসহ উন্নত রাষ্ট্রগুলো থেকেও আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো হচ্ছে। তবে মন্ত্রী যেখানে যে বা যারা রয়েছেন তাদের বাধ্য না হলে দেশে না ফিরতে অনুরোধ করেন। বিশেষত শ্রমিকরা বৈধ বা অবৈধ যে অবস্থা যে দেশে রয়েছেন সেখানে তাদের অন্তত খাদ্য সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সরকারগুলোর প্রতি অনুরোধ জানান পররাষ্ট্র মন্ত্রী।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au