খেলাধুলা

চেন্নাইকে হারিয়ে জয় অব্যাহত দিল্লির

  • 6:00 am - September 26, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর টানা দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। শুক্রবার রাতে সাবেক চ্যাম্পিয়নদের ৪৪ রানে হারিয়ে আইপিএলে শতভাগ সাফল্য ধরে রাখলো দিল্লি ক্যাপিটাল। টস জিতে ফিল্ডিং নেয় ধোনি। আর ব্যাটিংয়ে নেমে চেন্নাইকে ১৭৬ রানের টার্গেট দেয় দিল্লি।

এই লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানে থেমে যায় চেন্নাইর ইনিংস। দিল্লির দাপুটে বোলিংয়ের সামনে একপ্রকার অসহায় হলুদ বাহিনী। চেন্নাই ব্যাটসম্যানরা কেবল বল নষ্ট করে গেলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলক চোখেই পড়লো না তাদের ব্যাটে। ফলে ৪৪ রানের সহজ পায় পন্টিংয়ের শিষ্যরা। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই মন্থর ব্যাটিং করতে থাকে চেন্নাই সুপার কিংস। আর নিয়মতি ব্যবধানে উইকেট হারাতে থাকে দলটি৷

দুই ওপেনারের মধ্যে মুরলী বিজয় ১৫ বল খেলে করেন ১০ রান এবং শেন ওয়াটসন ১৬ বল খেলে করেন ১৪ রান। চেন্নাইয়ের হয়ে বড় স্কোর ফাফ ডু প্লেসির ৩৫ বলে ৪৩ এবং কেদার যাদবের ২৬ রানের ইনিংস। এদিন দিল্লির সফলতম বোলার রাবাদার বলে আউট হন মাহি৷ ১২ বলে ১৫ রান করে শেষ হয় মাহির ইনিংস৷ এদিন রাবাদা ৪ ওভারে ৩ উইকেট নিয়ে একাই কার্যত চেন্নাইয়ের ভিতটা নড়িয়ে দেন। আনরিখ নর্তিয়ে নেন দুই উইকেট।

যদিও এদিন ফ্লিডিংয়ে বেশ খারাপ পারফরম্যান্স দেখিয়েছে দিল্লি৷ বেশ কয়েকটি সহজ ক্যাচ ছাড়েন তারা। টস হেরে প্রথমে ব্যাট হাতে গতি তোলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী। তাদের ৯৪ রানের শক্ত জুটি ভাঙে ১১তম ওভারে। ধাওয়ান ২৭ বলে ৩৫ রানের মাথায় পিযুষ চাওলার শিকার হন। চেন্নাইয়ের স্পিনার তারপরের ওভারে আরেক ওপেনার পৃথ্বীকে ফেরান। ততক্ষণে ৪৩ বলে ৯ চার ও ১ ছয়ে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেলেন পৃথ্বী।

তারপর ২২ বলে ২৬ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷ ঋষভ ২৫ বলে ৩৭ রানের অবদানে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৬ রানের টার্গেট রাখে দিল্লি৷ এই সহজ লক্ষ্য টপকাতে পারলো না ধোনিরা। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পৃথ্বী শ’র হাতে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au