ক্রাইম

কিশোরগঞ্জ হাসপাতালে রহস্যজনক চুরি

  • 5:39 am - September 24, 2020
লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এই কথিত এই চুরির ঘটনা ঘটে বলে হাসপাতালের অফিস সহকারী বুলবুল আহমেদ জানান। তিনি বলেন বুধবার সকালে এসে দেখি হাসপাতালের নিচ তলার ক্যাশিয়ার ও অফিস সহকারীর রুমের জানালার গ্রিল ভাঙ্গা।
অফিসের ভেতরের ফাইলপত্র ও কাগজাদী সহ অনেক কিছু চোরেরা নিয়ে গেছে। এতে বেশ কিছু টাকাও খোয়াও গেছে বলে জানানো হয়। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন হাসপাতাল কর্তৃপক্ষের মুঠোফোনে খবর পেয়ে আজ বুধবার সকালে ঘটনাস্থলে যাওয়া হয়। ঘটনাটি পরিদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষকে মামলা দিতে বলা হলেও বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোন মামলা তারা দেননি। তবে মামলা করবেন বলে তারা জানিয়েছেন।
তবে হাসপাতালের উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ বলেন চোরেরা কিকি নিয়ে গেছে আমরা তা খতিয়ে দেখে মামলা দায়ের করব। এদিকে অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত অফিস সহকারী বুলবুল আহমেদ উপজেলার স্থানীয় বাসিন্দা। তার বাড়ি কালিকাপুর চৌধুরীপাড়া গ্রামে। তার মুল পোষ্টিং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়।
তিনি প্রভাবশালী হওয়ায় ডিপুটেশনে নিজবাড়ির এলাকা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ২০১৮ সালে এসে যোগদান করেন। অভিযোগ যোগদানের পর তিনি হাসপাতাল নিয়ন্ত্রনে নেয়। সম্প্রতিকালে উপজেলা হাসপাতালের সংস্কার ও ক্রয় বাবদ প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ আসে। গোপনে নাম সর্বস্ব এক পত্রিকায় দরপত্র প্রকাশ দেখানো হয়। এরপর তিনি নিজের লোকজন দিয়ে নামমাত্র সংস্কার ও ক্রয় দেখান।
অভিযোগ মতে ক্যাশিয়ার থাকলেও অফিস সহকারী বুলবুল আহমেদ সকল বিষয় তার কবজায় রেখে চালায়। সংস্কার করার টাকার ভাগবাটোয়া নিয়ে আছে মতভেদ। মোটা অংকের টাকা নাকি অফিস সহকারী বুলবুল আহমেদ তার অফিস রুমের আলমিরাতে রেখেছে বলে সকলকে জানায়। এরপর ঘটে সেই রহস্যজনক চুরির ঘটনাটি। এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ আলমগীর কবীরের সঙ্গে কথা বলা হলে তিনি জানান,ঘটনাটি শুনেছি। আমিও বিষয়টি তদন্ত করে দেখছি।

 

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au