খেলাধুলা

মেসি-রোনালদো ছাড়া উয়েফা বর্ষসেরায় যারা

  • 5:30 am - September 24, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ১০ বছর পর এই প্রথম মেসি-রোনালদোকে ছাড়াই উয়েফা বর্ষসেরা ফুটবলারদের শর্টলিস্ট প্রকাশ ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। উয়েফা বর্ষসেরা ফুটবলারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার ও রবের্ত লেভানদোভস্কি এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে।

বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৯-২০ মৌসুমের উয়েফা মেন’স প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ২০১১ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এবারই প্রথম সেরা তিনে নেই লিওনেল মেসি ও ক্রিস্ত্রিয়ানো রোনালদো। সমান ৫৩ ভোট পেয়ে যৌথভাবে তালিকার চারে বার্সেলোনা তারকা মেসি ও নেইমার। ২৫ ভোট নিয়ে দশে জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদো।

শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ও জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার।

ডি ব্রুইন ও লেভানদোভস্কি প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন সংক্ষিপ্ত তালিকাতে। নয়্যার এর আগে ২০১৩-১৪ মৌসুমে হয়েছিলেন দ্বিতীয়। উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ পুরস্কারের নাম পাল্টে উয়েফা মেন’স প্লেয়ার অব দ্য ইয়ার করা হয়েছিল ২০১১ সালে। এরপর সর্বোচ্চ তিনবার এই সম্মাননা জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো আর দুবার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাতেও নেই মেসি ও রোনালদো। গত সপ্তাহে প্রকাশিত তালিকাতে জায়গা পেয়েছেন লেভানদোভস্কি, নেইমার ও এমবাপে। এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির ফুল-ব্যাক লুসি ব্রোঞ্জ, চেলসি স্ট্রাইকার পের্নিলে হাডা ও অলিম্পিক লিওঁর ডিফেন্ডার ওয়েন্দি হোনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au