বিনোদন

মাহিকে নিয়ে মালদ্বীপ যাচ্ছেন শাকিব খান

  • 5:29 am - September 24, 2020

নতুন সময় ডেস্ক : শাকিব খান মানেই ঢালিউডে উত্তেজনা। আর সেই উত্তেজনা থমকে গিয়েছিল করোনার তাণ্ডবে। টানা সাত মাস ঘরের চার দেয়ালের মধ্যেই কেটেছে অধিকাংশ সময়। যদিও সময়টা তিনি বেশ উপভোগ করেছেন। কারণ বছরের প্রায় প্রতিটি দিনই তার কাটে লাইট, ক্যামেরা আর অ্যাশন এর মধ্যে। করোনায় তাই কিছুটা হলেও হাফ ছেড়েছেন হালের জনপ্রিয় এই নায়ক। কিন্তু শাকিব ছাড়া যে ঢালিউড অচল! করোনার এই সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও হতাশ হয়ে পড়ে ছিলেন।

তবে সবার হতাশা কাটিয়ে ১০ সেপ্টেম্বর ‘নববা এলএলবি’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন তিনি। আর তাতেই চাঙ্গা হয়ে উঠেছে সিনেমাপাড়া। এবার সেই সিনেমার কাজেই বিদেশ যাচ্ছেন তিনি। সঙ্গে যাচ্ছে অভিনেত্রী মাহিয়া মাহি।  সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, সিনেমার নবাব শাকিব খান মাহিয়া মাহিকে নিয়ে উড়াল দেবেন মালদ্বীপ। সেখানে দুটি গান ও একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।

সাধারণত গানের দৃশ্যগুলো দেখা যায় দেশের বাইরে। তবে এবার এতে রাখা হচ্ছে অ্যাকশনও। বিষয়টি নিয়ে এ নির্মাতা আরও বলেন, ‘করোনার কারণে আমরা বাইরের কলাকুশলীদের আনতে পারিনি। অ্যাকশন দৃশ্যের জন্য সেটা আমাদের দরকার ছিল। তাই ভারত থেকে একটি টিম মালদ্বীপে যাচ্ছে। এখান থেকে আমরা যাচ্ছি সেখানে। তাছাড়া সিনেমার চিত্রনাট্যেও দেশের বাইরে অ্যাকশনের বিষয়টি আছে।’

তিনি জানান, সেখানে শাকিব ও মাহি দু’টি গানের দৃশ্যে অংশ নেবেন। মোট পাঁচ দিনের শুটিং হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই মালদ্বীপে উড়ে যাবেন তারা। উল্লেখ্য, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি গত মার্চে ঘোষণা হয়েছিল। ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় কাজ। যদিও আগস্টের ৩০ তারিখ থেকে চালু হয় এর ক্যামেরা।

প্রথম সপ্তাহে কাজে যোগ দেন মাহি ও স্পর্শিয়া। এরপরের মাসে ১০ তারিখে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান। ‘নবাব এলএলবি’তে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। মাহি আইনজীবীর সহকারী। সিনেমাটি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au