খেলাধুলা

আইপিএলে ফের বাজে আম্পায়ারিং, মেজাজ হারালেন ধোনি

  • 5:13 am - September 24, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ক্যাপ্টেন কুল তিনি। দলের কঠিন পরিস্থিতিতেও তাঁকে দেখা যায় মাথা ঠান্ডা রেখে দলের হাল ধরেছেন। হার নিশ্চিত জানলেও তার মুখে চিন্তা বা হতাশা দেখা যায় না। দলের ক্রিকেটারদের উপরেও রাগতে দেখা যায় না তাকে। সেই মহেন্দ্র সিং ধোনি আম্পায়ারিং নিয়ে মেজাজ হারালেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেল তাকে।

ঘটনাটি ঘটে রাজস্থান ইনিংসের ১৮ তম ওভারে। ব্যাট করছিলেন টম কারেন। বল করছিলেন দীপক চাহার। পঞ্চম বলটি কারেনের থাই প্যাডে লেগে জমা পড়ে ধোনির দস্তানায়। চাহার আউটের আবেদন করেন। এরপর আউট দিয়ে দেন আম্পায়ার। অবাক টম কারেন সঙ্গে সঙ্গে রিভিউ নিতে যান। কিন্তু তিনি খেয়াল করেন আগেই রিভিউ নষ্ট হয়ে গেছে। ফলে বিরক্ত হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি।
তখনই জায়ান্ট স্ক্রিনে আউটের রিভিউ দেখে আম্পায়ারের মনে প্রশ্ন জাগে। তিনি লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে থার্ড আম্পায়ার কল করেন। তাতে দেখা যায় বল ধোনির গ্লাভসে যাওয়ার আগেই বল মাটিতে বাউন্স করেছে। তাছাড়া কারেনের ব্যাটে নয়, পায়ে লেগে বল গেছে। ফলে নটআউট দেন থার্ড আম্পায়ার। তারপরেই ফের কারেনকে ডেকে নেন অন ফিল্ড আম্পায়ার।

এরপরেই ধোনিকে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। তিনি জানতে চান একবার আউট দেওয়ার পরেও কোন যুক্তিতে ব্যাটসম্যানকে ডাকা হল। কারণ রাজস্থানেরতো রিভিউ শেষ হয়ে গেছে। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের আবেদন নিয়ম বিরুদ্ধ কিনা সেই প্রশ্ন তোলেন ধোনি। যদিও এই ব্যাপারে পরে ধোনির তরফে বা আম্পায়ারদের তরফে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচেও প্রশ্ন ওঠে আম্পায়ারিং নিয়ে। আম্পায়ারের ‘ওয়ান শর্ট’–এর সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক। রিপ্লেতে দেখা যায় ক্রিস জর্ডনের বাড়ানো ব্যাট ক্রিজ ছুঁয়েছিল। অর্থাৎ রানটি ছিল বৈধ। আম্পায়ারের দৃষ্টিপথে কোনও বাধা ছিল না। তবুও ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। ওই রান যোগ হলে দিল্লির বিরুদ্ধে ম্যাচটা জিতেও যেতে পারত পাঞ্জাব। সেই কারণে দলের মালিক প্রীতি জিনতাও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে টুইট করেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au