স্বাস্থ্য কথা

জাতিসংঘকেও টিকা সাধলেন পুতিন

  • 6:56 am - September 23, 2020
জাতিসংঘকেও টিকা সাধলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-৫ জাতিসংঘ কর্মীদের বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চ্যুয়াল অধিবেশনে পুতিন তার দেশে অনুমোদিত করোনার টিকাকে নির্ভরযোগ্য, নিরাপদ ও কার্যকর হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে প্রস্তুত এবং সব দেশকে সহযোগিতা অব্যাহত রাখতে চাই। এর মধ্যে রাশিয়ার টিকাও রয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘রাশিয়া জাতিসংঘকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। বিশেষ করে জাতিসংঘ ও তার অফিসের কর্মীদের টিকা দেওয়ার জন্য আমাদের টিকা বিনা মূল্যে সরবরাহ করার প্রস্তাব দিচ্ছি।’

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, স্পুটনিক-৫ নিয়ে অন্যদের মধ্যে সন্দেহ থাকলেও পুতিন এই টিকা অন্য দেশগুলোকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমতি দেয়। অল্প কিছু মানুষের মধ্যে টিকাটি পরীক্ষা করায় এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।

টিকা অনুমোদনের সময় পুতিন বলেছিলেন, টিকার কার্যকারিতা ও স্থায়ী প্রতিরোধ সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে। এমনকি তার এক মেয়েও টিকাটি নিয়েছেন। মূলত দ্রুত টিকা অনুমোদন দেওয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হচ্ছে, তৃতীয় ধাপে বা চূড়ান্ত ধাপে কয়েক মাস ধরে হাজারো মানুষের ওপর এটি পরীক্ষা না করা।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক গবেষকেদের একটি দল স্পুটনিক-৫ টিকার গবেষকদের কাছে একটি খোলা চিঠিতে টিকা গবেষণার তথ্য স্পষ্ট করতে বলেছেন। যদিও রাশিয়ার গবেষকেরাও তথ্যের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন।

বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়, টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৪০ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে। তাঁদের ৪২ দিন পর্যবেক্ষণ করা হয়। তবে নমুনা অল্পসংখ্যক মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি রাশিয়ার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে মারাত্মক সন্দেহ রয়েছে।

তবে পুতিন মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে বলেছেন, ‘জাতিসংঘের কিছু সহকর্মী এ বিষয়ে সাহায্য চেয়েছেন। তাদের কাছ থেকে দূরে থাকতে পারি না।’

পুতিনের প্রস্তাবের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে তার উদার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাই। আমাদের চিকিৎসা পরিষেবাগুলোর মাধ্যমে বিষয়টি গবেষণা করা হবে।’

তবে বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গত সোমবার অবশ্য রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ টিকাটির প্রশংসা করেছেন। তিনি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস ক্লুগের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার প্রচেষ্টার প্রশংসা করেছে এবং একে নিরাপদ ও কার্যকর বলেছে।

বিশ্বজুড়ে করোনার টিকা তৈরি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা চলছে। রাশিয়া সবার আগে করোনার টিকা অনুমোদন দেওয়ায় তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হলেও দেশটির কর্মকর্তারা এর পক্ষে দাঁড়িয়েছেন। পুতিন নিজেই একাধিকবার এ টিকার পক্ষে কথা বলেছেন। সর্বশেষ জাতিসংঘকেই টিকা নেওয়ার প্রস্তাব দিলেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au