খেলাধুলা

২০০ রান করেও হেরে গেল ধোনির চেন্নাই

  • 6:21 am - September 23, 2020

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০ রান করেও জিততে পারলো না চেন্নাই। রাজ্যস্থানের কাছে ১৬ রানে হেরেছে তারা। শারজাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ ও ব্যক্তিগত ৬ রানে ওপেনার জয়সওয়ালকে হারায় রাজ্যস্থান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে উইকেট কিপার ব্যাটসম্যান সানজু সামসনকে নিয়ে ১২১ রাত তুলে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক স্টেভেন স্মিথ। দু’জনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। স্মিথ ৬৯ ও সামসন ৭৪ রান করেন।

চেন্নাই সুপার কিংসয়ের বিরুদ্ধে জোফ্রা আর্চার যেভাবে শেষ ওভারে পর পর ছক্কা মারতে শুরু করেছিলেন, তাতে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজের ছয় ছক্কার রেকর্ড ভেঙে যেতে পারত। লুঙ্গি এনগিডিকে টানা চারটি ছয় মারলেন আর্চার। তার মধ্যে আবার দুটো নো বল। একটা ওয়াইড। যার ফলে প্রথম ২ বলে উঠল ২৭ রান। শেষ ওভারে এনগিডি দিলেন ৩০। ওখানেই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছিল।

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান থেমেছিল ২১৬/‌৭ রানে। আর্চার অপরাজিত থাকলেন ৮ বলে ২৭ রান করে। জবাবে চেন্নাই আটকে গেল ২০০/‌৬ রানে। রাজস্থানের জয় পেল ১৬ রানে। নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারতে হল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইদের। এনগিডির ওভারটাই হারিয়ে দিল চেন্নাইকে।
এবারের আইপিএলের চতুর্থ ম্যাচে কোনও দল পার করল ২০০ রান। সৌজন্যে আর্চার, স্যামসন ও স্মিথ। টস জিতে চেন্নাই অধিনায়ক ধোনি ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা যশস্বী জায়সওয়াল রান পাননি। দলের হাল ধরেন অধিনায়ক স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। দু’‌জনের জুটিতে উঠল ১২২ রান। স্মিথ করলেন ৪৭ বলে ৬৯। আর স্যামসন খেললেন ৩২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। স্যামসন মেরেছেন ৯টি ছয় ও ১টি চার। ডেভিড মিলার রান আউট হয়ে যান। চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। তিনি ৩ উইকেট নিলেন। আর এনগিডি ও পীযূষ চাওলা নিজেদের চার ওভারে দিলেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান। জাদেজাও এদিন বল হাতে ব্যর্থ। দিয়েছেন ৪০ রান।

জবাবে শুরুটা কিন্তু বেশ ভাল করেছিল চেন্নাই। ওপেনিং জুটিতে ৫৬ রান করে ফেলেছিলেন শেন ওয়াটসন (‌৩৩)‌ ও মুরলি বিজয় (‌২১)‌। কিন্তু রাজস্থানকে ম্যাচে ফেরালেন তরুণ রাহুল তেওয়াটিয়া। তিন উইকেট তার দখলে। একা চেষ্টা করে গেলেন ফাফ ডু’‌প্লেসি। যদিও তার ৩৭ বলে ৭২ দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। যার মধ্যে ছিল সাতটি ছয়। ধোনি অপরাজিত থাকলেন ১৭ বলে ২৯ রান করে। শেষ ওভারে তিনটে ছয় মারলেও তখন অনেক দেরি হয়ে গেছে। গোটা ম্যাচে উঠল ৪১৬ রান। ম্যাচে দেখা গেল ৩৩টি ছয়। রাজস্থান ইনিংসে ১৭টি। আর চেন্নাই মারল ১৬টি ছয়।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au