রাজনীতি

ত্রাণ যাতে না দিতে হয়’ সেজন্য সরকার সব খুলে দিচ্ছে: রিজভী

  • 9:17 am - May 05, 2020
ত্রাণ যাতে না দিতে হয়’ সেজন্য সরকার সব খুলে দিচ্ছে: রিজভী

ঢাকা: গরীব, অসহায় দুস্থ, দিন আনে দিন খায় এমন মানুষদের যাতে ত্রাণ না দিতে হয় সেজন্য সরকার অনৈতিক কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘সরকার করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মল সহ অন্যান্য প্রতিষ্টান খুলে দিচ্ছে। এতে আরো মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।’

মঙ্গলবার (৫ মে) মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

ত্রাণ বিতরণের সময় রিজভী বলেন, ‘অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কাজ না থাকায় না খেয়ে আছেন। না খেয়ে মারা যাচ্ছে।বিএনপি’ নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্যানের চাল ডাল তেল নুন জিনিসপত্র সরকার দলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুরি করছে। বিনা ভোটের সকল জায়গায় জোর করে চেয়ারম্যান-মেম্বার বানানো হয়েছে। তারাই এখন ত্রানের পণ্য চুরি করছে।সরকারি ত্রাণ আওয়ামীলীগের টাকায় কেনা নয় এগুলো জনগণের টাকায় কেনা। তারা একদিকে যেমন চুরি করছে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশের দুর্যোগ মুহূর্তে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। সেদিকে সরকার নজর দিচ্ছে না। দেবে কিভাবে নিজেদের নেতাকর্মীদের পেট ভরাতে যা যা করা দরকার সরকার তাই করছে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au